ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২০:১৮:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

গাজায় শরণার্থী শিবিরে ভয়াবহ আগুন, শিশুসহ নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৮ এএম, ১৮ নভেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ শিশুসহ অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে জাবালিয়া নামের জনবহুল একটি শরণার্থী শিবিরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণ এসেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আলজাজিরার তথ্যমতে, ২৩ লাখ ফিলিস্তিনি অধ্যুষিত গাজা উপত্যকায় মোট ৮টি শরণার্থী শিবিরের একটি ‘জাবালিয়া’। ওই শরণার্থীগুলোতে প্রায় ৬ লাখ লোকের বসবাস।

এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডকে জাতীয় শোক বর্ণনা করে শুক্রবার একদিনের শোক ঘোষণা করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।