ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৩:১২:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

গাজীপুরে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫২ এএম, ১৭ ডিসেম্বর ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার সিকদার পাড়া এলাকার শুকুর শিকদারের বাড়িতে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ৬টার দিকে তাদের মরদেহ উদ্ধার করেছে কোনাবাড়ী থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন জানান, মহানগরের কোনাবাড়ি থানার সিকদার পাড়া এলাকার শুকুর শিকদারের ছয়তলা ভবনের নিচতলাতে ভাড়া থাকতেন ওই দম্পতি। বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী শনিবার নিচতলার ফ্ল্যাট থেকে আগুন দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে ভেতর থেকে লাগানো স্টিলের দরজা শাবল দিয়ে ভেঙে খাটের ওপর থেকে স্ত্রী ও ফ্লোরে থাকা স্বামীর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কখন, কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় কোনো নাশকতা রয়েছে কিনা বা কেনো এমন ঘটনা ঘটলো, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল আরিফিন বলেন, এ বিষয়ে কেউ কোনো তথ্য জানায়নি। ঘটনা শুনে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশে যাচ্ছে।