গাজীপুরে কারাতে পদক বিজয়ী দুই কিশোরীকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪২ পিএম, ১৫ নভেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রূপায়ন সিটি শেখ রাসেল অনুর্ধ্ব ১৫ আন্ত:জেলা নারী কারাতে প্রতিযোগিতায় স্বর্ণ ও তাম্র পদক বিজয়ী দুই অনাথ কিশোরীকে সংবর্ধনা দিয়েছে গাজীপুর জেলা কারাতে অ্যাসোসিয়েশন ও মার্শাল শাহ্জাদা কারাতে একাডেমি।
গাজীপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা দেয়া হয়। সম্প্রতি এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব শাহনওয়াজ দিলরুবা খান। গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্ব এবং গাজীপুর জেলা কারাতে অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও মার্শাল শাহ্জাদা কারাতে একাডেমির প্রধান প্রশিক্ষক মার্শাল শাহ্জাদার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহিলা ক্রীড়া সংস্থা ও লেডিস ক্লাবের সভাপতি নিঝুম বিন্দিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, গাজীপুর মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হোসনে আরা সিদ্দিকী জুলি, গাজীপুর জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অ্যাড. খান্দকার সোলায়মান ও আবুল বাশার (বাদশা)।
প্রধান অতিথি বলেন, খালি হাতে নিজের আত্মরক্ষা, শারীরিক ও মানসিক বিকাশসহ সামাজিক গুণাবালী অর্জনে কারাতে সহায়তা করে। কারাতে একজন মানুষকে সাহসি করে তোলে। কারাত স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সবাইকে উত্ত্যক্তাকারী ও ছিনতাইকারীর হাত থেকে নিজেকে এবং অন্যদের রক্ষায় সাহায্য করে। কারাতে শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশ ঘটায়। কারাতে শেখার মাধ্যমে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। স্বাস্থ্য ঠিক রাখা এবং মনকে প্রফুল্ল রাখতেও ভূমিকা রাখে কারাতে। বিশ্বের ন্যায় বাংলাদেশেও দিন দিন এর চাহিদা বাড়ছে। কারাতে একজন দুর্বল ব্যক্তিকে শক্তিশালী ও সাহসি করে তোলে। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কারাতে প্রশিক্ষণ দেয়ার জন্য অভিভাবকদেরও আহ্বান জানিয়েছেন।
মার্শাল শাহাজাদা জানান, শহীদ বরকত স্টেডিয়ামের তিন তলায় ১৯৮৫ সালে মার্শাল শাহ্জাদা কারাতে একাডেমী ও ১৯৯৫সালে গাজীপুর জেলা মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন করেন তৎকালীন গাজীপুর জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির ও সম্বর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি শাহনওয়াজ দিলরুবা খান। তিনি এ দুই প্রতিষ্ঠান ছাড়াও জেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ এর ১৫টি শাখায় কারাতে প্রশিক্ষণ দেন। তিনি এ যাবৎ ১৫ হাজার প্রশিক্ষণার্থীকে কারাতে প্রশিক্ষণ দিয়েছেন। তাদের অনেকেই আন্ত: ও আন্ত:জেলা পর্যায়ে পুরস্কৃত হয়েছেন। সর্বশেষ রূপায়ন সিটি শেখ রাসেল অনুর্ধ্ব ১৫ আন্ত:জেলা নারী কারাতে প্রতিযোগিতায় শ্রীপুর উপজেলার উৎস বিদ্যানিকেতনের ৭ম শ্রেণির ছাত্রী মনি আক্তার (+৫৪ কেজি ক্যাটাগরিতে) স্বর্ণ পদক এবং একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্রী নীলা আক্তার (+৪০ কেজি ক্যাটাগরিতে) তাম্র পদক পেয়েছেন। তাদের উভয়েই অনাথ। একটি এনজিও পরিচালিত উৎস বিদ্যানিকেতনের হোস্টেলে থেকেই তারা লেখাপড়া করছেন।
উৎস বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো. হুমায়ুন খালিদ মোহসীন জানান, ২০১৪ সাল থেকে গাজীপুরের শ্রীপুরে এ বিদ্যানিকেতন চালু হয়। এখানে প্লে থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীদের সাধারণ লেখাপড়ার পাশপাশি বিনামূল্যে কারাতে প্রশিক্ষণ, বাণিজ্যিক রান্না ও টেইলারিং প্রশিক্ষণ দেয়া হয় এবং তাদের আবাসনের ব্যবস্থাও করা হয়। পুরস্কার পেয়ে তারা খুবই আনন্দিত। তারা দুজনেই কারাতে বাদামি বেল্ট অর্জন করেছে। তাদের দুজনই অনাথ। তাদের বাবা-মা কারো সন্ধানও পাওয়া যায়নি।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল










