গাজীপুরে ফ্ল্যাটে মিলল শিক্ষিকার লাশ
গাজীপুর প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৯ এএম, ৭ ডিসেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মাজুখান এলাকায় একটি ফ্ল্যাট থেকে এক স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শিক্ষিকা হলেন- ঢাকার রামপুরা থানার বনশ্রী এলাকার মৃত আব্দুল আউয়ালের মেয়ে সাহানা বেগম (৫৫)।
শনিবার (৬ ডিসেম্বর) তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পূবাইল মাজুখান এলাকায় একটি ফ্ল্যাটে ভাড়া থেকে সাহানা বেগম কালীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে চাকরি করতেন। গত ৪-৫ দিন ধরে তার ফ্ল্যাটের দরজা বন্ধ দেখে এবং তার খোঁজখবর না পেয়ে অন্যান্য ভাড়াটিয়ারা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।
এ সময় বিছানার ওপর অর্ধগলিত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খালিদ হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











