গাজীপুরে বাসচাপায় নারী শ্রমিক নিহত
আপডেট: ০৭:০৫ এএম, ২ জুন ২০১৫ মঙ্গলবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : গাজীপুরের কোনাবাড়ি এলাকায় আজ মঙ্গলবার সকালে বাসচাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকেরা ওই মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ওই নারী শ্রমিক যে কারখানায় কাজ করতেন, এটি আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
নিহত নারী শ্রমিকের নাম নসিমন বেগম (৪৫)। তাঁর বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ থানায়। স্বামীর নাম আব্দুল জলিল। পরিবার নিয়ে গাজীপুরের বাইমাইল এলাকায় ভাড়াবাড়িতে থাকতেন নসিমন। তিনি কোনাবাড়ি এলাকার ডিজাইনটেক্স সোয়েটার লিমিটেড কারখানায় কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী, শ্রমিক ও শিল্প পুলিশের ভাষ্য, আজ সকালে বাসা থেকে কাজে যাচ্ছিলেন নসিমন। সকাল সাড়ে সাতটার দিকে কোনাবাড়ি এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। ঘটনার সময় ওই মহাসড়ক দিয়ে শত শত শ্রমিক কাজে যাচ্ছিলেন। তাঁরা উত্তেজিত হয়ে মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করেন। অন্তত ১৫-১৬টি যানবাহন ভাঙচুরের শিকার হয়েছে।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও থানার পুলিশ ঘটনাস্থলে যান। শ্রমিকদের বুঝিয়ে তাঁরা শান্ত করার চেষ্টা চালান। এর পরও শ্রমিকেরা নির্বিচারে যানবাহন ভাঙচুর করতে থাকলে লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে গেলে সকাল নয়টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কোনাবাড়ি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, নিহত নারী শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
০২.০৬.২০১৫
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন











