ঢাকা, বুধবার ২৪, জুন ২০২৬ ১১:২৬:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন

গাজীপুরে স্বামীর দেয়া আগুনে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

গাজীপুরে স্বামীর দেয়া আগুনে গৃহবধূর মৃত্যু

গাজীপুরে স্বামীর দেয়া আগুনে গৃহবধূর মৃত্যু

গাজীপুর মহানগরীতে স্বামী স্বাধীন আলীর দেয়া আগুনে পুড়ে হাসপাতালে ১১ দিন যন্ত্রণা সহ্য করার পর মৃত্যু হয়েছে মর্জিনা নামে এক গৃহবধূর। বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মর্জিনা নামে ওই গৃহবধূ।

গত ৭ ফেব্রুয়ারি মহানগরীর কোনাবাড়ি ইউনিয়নে দাম্পত্য কলহের জেরে স্বাধীন আলী তার স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেন। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন মর্জিনা।

নিহত মর্জিনা বেগম টাঙ্গাইলের দেলদুয়ার থানার ইয়াসিন গ্রামের বাদশা মিয়ার মেয়ে এবং সিরাজগঞ্জ জেলা সদরের জয়নগর এলাকার স্বাধীন আলীর স্ত্রী।

এ ঘটনায় অভিযুক্ত স্বাধীন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নিহতের ছেলে মনিরুল ইসলাম বাদী হয়ে কোনাবাড়ি থানায় মামলা দায়ের করে।

বিষয়টি নিশ্চিত কের কোনাবাড়ি থানার ওসি (তদন্ত) মালেক খসরু খান জানান, গাজীপুর মহানগরীর কোনাবাড়ির সেলিম নগর এলাকার মমতাজের বাড়িতে ভাড়া বাসায় সপরিবারে থাকেন স্বাধীন। দাম্পত্য কলহের জেরে গত ৭ ফেব্রুয়ারি দুপুরে ভুক্তভোগী মর্জিনার পরনের কাপড়ে আগুন ধরিয়ে দেন স্বাধীন আলী। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করা হয় মর্জিনাকে। ওই হাসপাতালে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বুধবার রাতে মারা যান মর্জিনা।

ওসি বলেন, ‘এ ঘটনায় আগেই পুলিশ অভিযুক্ত স্বাধীন আলীকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে নিহতের ছেলে মনিরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।’