গাড়ি দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে অভিনেত্রী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩১ এএম, ৭ আগস্ট ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
গাড়ি বিধ্বস্ত হয়ে গুরুতর আহত হয়েছেন আমেরিকান অভিনেত্রী অ্যান হেইশ। শুক্রবার (৫ জুলাই) পশ্চিম লস অ্যাঞ্জেলসের ওয়ালগ্রোভ অ্যাভিনিউয়ে দুর্ঘটনাটি ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, দুর্ঘটনার সময় অ্যান হেইশ নীল মিনি কুপার মডেলের গাড়িটি নিজেই চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে গিয়ে আঘাত হানে গাড়িটি। দুর্ঘটনার পরে গাড়িটিতে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়েছেন অভিনেত্রী।
ঘটনাস্থল থেকে অ্যান হেইশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে যেই বাড়ির সঙ্গে গাড়িটি ধাক্কা খেয়েছে, সেই বাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
লস অ্যাঞ্জেলস ফায়ার ডিপার্টমেন্ট (এলএএফডি) এর তথ্য মতে, গাড়িটি একটি দোতলা বাড়িতে আঘাত করায় আগুন ধরে যায়। এলএএফডি এর একটি প্রতিবেদনে জানানো হয় আগুন সম্পূর্ণ নেভাতে ৫৯ জন দমকলকর্মীর প্রায় ৬৫ মিনিট সময় লাগে। পরে এলএএফডি প্যারামেডিকরা তাকে গাড়ি থেকে উদ্ধার করে গুরুতর অবস্থায় নিকটবর্তি একটি হাসপাতালে নিয়ে যায়।
উল্লেখ্য, নব্বইয়ের দশকে একাধিক হলিউড সিনেমায় অভিনয় করেছেন অ্যান হেইশ। তার মধ্যে ‘আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার’, ‘সিক্স ডেইজ সেভেন নাইটস’ এবং ‘ডোনি ব্রাসকো’ অন্যতম। বর্তমানে তিনি নিয়মিত ছোট পর্দায় অভিনয় করছেন। ৫৩ বছর বয়সী অ্যান হেইশ বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সহ-অভিনেত্রী হিসেবেও কাজ করেছেন তিনি।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি