গাড়ি দুর্ঘটনায় আহত মেসির বোন
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ এএম, ২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
লিওনেল মেসির বোন মারিয়া সোল মেসি মায়ামিতে একটি ট্রাক চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়েছেন। এতে তার শরীরের কিছু অংশ পুড়ে গেছে এবং মেরুদণ্ডের হাড় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্ঘটনার কারণে নিজের বিয়ে স্থগিত করেছেন মারিয়া। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ক্লারিন এই খবর জানিয়েছে।
এলএএম-এর সাংবাদিক অ্যাঞ্জেল দে ব্রিতো ও মারিয়া-মেসির মা সেলিয়া কুচিত্তিনি এই দুর্ঘটনার তথ্য দিয়েছেন। মারিয়া এখন বিপদমুক্ত। তবে সুস্থ হতে পুনর্বাসনে যেতে হচ্ছে তাকে।
আগামী ৩ জানুয়ারি সান্তা ফের রোজারিওতে বিয়ের পরিকল্পনা ছিল মারিয়ার। এরই মধ্যে মেসি স্ত্রীকে নিয়ে ছুটি কাটাচ্ছেন নিজ জন্মভূমির এই শহরে।
সেলিয়া নিশ্চিত করেছেন, মারিয়া এসইউভি চালানোর সময় দেয়ালে ধাক্কা লাগে। তাতে কব্জির কিছু অংশ পুড়ে গেছে তার। মেরুদণ্ডের দুটি হাড়ে চিড় ধরেছে, ভেঙে গেছে গোড়ালি।
মেসির ছোট বোনের হবু বর হুলিয়ান তুলি আরেয়ানো। ১২ বছরের সম্পর্ক তাদের। বর্তমানে ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৯ দলের কোচ হুলিয়ান। সাউদার্ন রোজারিওর লা বাজাদা অঞ্চলে কৈশোর থেকে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক। দুজনের পরিবারের মধ্যেও বেশ ভালো সম্পর্ক। ২০১৭ সালে মেসি ও রোকুজ্জোর বিয়েতেও দেখা গেছে হুলিয়ানকে। মেসির ভাইদের সঙ্গে তিনি স্থানীয় ফুটবল খেলতে গিয়েই দুই পরিবারের মধ্যে সম্পর্কের শুরু। রোজারিওতে কোচিং অধ্যায়ের শুরু, পরে তাকে মায়ামির কোচিং স্টাফ হিসেবে তাকে যুক্ত করা হয়। বর্তমানে অনূর্ধ্ব-১৯ দলের সহকারী কোচ তিনি।
বরাবর গণমাধ্যমের ক্যামেরা এড়িয়ে চলা মারিয়া একজন ব্যবসায়ী। রোজারিওর স্থায়ী বাসিন্দা। ফ্যাশন ডিজাইনারও তিনি। মেয়েদের সাঁতারের পোশাক প্রস্তুতকারী ব্র্যান্ড বিকিনিস রিওর মালিক মারিয়া।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার











