গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দিলেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০০ এএম, ৬ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা অভিযোগ করেছেন, তাঁর পথসভার জন্য তৈরি মঞ্চ প্রতিপক্ষ ভেঙে দিয়েছে। গতকাল সোমবার বিকেলে সরাইলের অরুয়াইল বাজার এলাকায় তিনি এই অভিযোগ করেন।
উপজেলার হাওরবেষ্টিত অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে গতকাল বিকেলে রুমিন ফারহানার বক্তব্য দেওয়ার কথা ছিল। সকাল থেকে কলেজ মাঠে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। কিন্তু ওই মঞ্চে তিনি সভা করতে না পেরে তাঁর গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দেন।
গতকাল বিকেল পাঁচটার দিকে অরুয়াইল বাজার এলাকায় নিজ গাড়িতে দাঁড়িয়ে রুমিন ফারহানা বলেন, ‘সবাই জানেন, কলেজ মাঠে একটা স্টেজ করা হয়েছিল আমার প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী তাদের লোকজন দিয়ে ওই স্টেজ ভেঙে দিয়েছে। আমি আজ (গতকাল) বাধ্য হয়ে আপনাদের দরজায় দরজায় গেছি। শেষমেশ গাড়ির ওপর দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি। আপনার আগামী ১২ তারিখ (১২ ফেব্রুয়ারি) এই অন্যায়ের সমুচিত জবাব দেবেন।’ তিনি আরও বলেন, ‘আমরা এই নতুন বাংলাদেশে আর কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেব না। আমরা নিরীহ মানুষকে পয়সা দিয়ে মামলায় ঢুকিয়ে দেবে, সেইটা হইতে দেব না। দোকানে দোকানে চান্দাবাজি-ধান্দাবাজি, অবৈধ বালুর ব্যবসা করতে দেব না।’
এরপর রাত সাতটার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূঁইশ্বর বাজারে পথসভায় রুমিন ফারহানা বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, ‘১৭ বছর আওয়ামী লীগের সময়ে যখন নেতারা ভয়ে কথা বলত না, নেতারা মোবাইল বন্ধ রাখত, বিদেশি নম্বর ব্যবহার করত যাতে কর্মীরা খুঁজে না পায়, সেই সময় এই দেশে দাঁড়াইয়া, সংসদে হাসিনার সামনে দাঁড়াইয়া, ৩০০ এমপির সামনে দাঁড়াইয়া বলছি তোমরা অবৈধ।’
উপস্থিত লোকজনের উদ্দেশে রুমিন ফারহানা বলেন, ‘আপনারা ভালোবাইসা আমারে বলেন “বাঘিনী কন্যা”। আর আমি আমার নিজেরে কই “সরাইল্লা মোরগ”। সরাইল্লা মোরগ মইরা যায়, হার মানে না। মানুষ আমার সঙ্গে যদি থাকে, আল্লার ওপর ভরসা রাইখা বলি, দুনিয়ায় কোনো শক্তি নাই রুমিন ফাহানাকে আটকায়। এই আসনের নির্বাচন হবে সত্যের পক্ষে, সাহসের পক্ষে।’
সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রুহিন ফারহানা বিএনপির আন্তর্জাতিক–বিষয়ক সহসম্পাদক ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে জোটের প্রার্থী করা হয়েছে। রুমিন ফারহানা এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় গত ৩০ ডিসেম্বর বিএনপি রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











