গায়ে হলুদের সাজে ক্রিকেট মাঠে সানজিদা
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ পিএম, ২১ অক্টোবর ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
সানজিদা ইসলাম, জাতীয় নারী ক্রিকেট দলের অন্যতম সদস্য। ব্যাট হাতে দেশ-বিদেশে দলের হয়ে অবদান রেখেছেন তিনি। সম্প্রতি জীবনের নতুন ইনিংস শুরু করলেন এই নারী ক্রিকেটার। তার এই ইনিংসে জুটি বেঁধেছেন ক্রিকেট অঙ্গনেরই আরেকজনের সঙ্গে। তার স্বামী মীম মোসাদ্দেক রংপুর বিভাগীয় দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন। ঢাকায়ও খেলেছেন প্রথম বিভাগ ক্রিকেটে।
বিয়ের মতো জীবনের বড় এক অধ্যায়কে প্রিয় মাঠের সঙ্গে জড়িয়ে রাখার কথা ভেবেছিলেন সানজিদা। কাকতালীয়ভাবে সেই ভাবনার রূপায়নও হয়ে গেল। গায়ে হলুদের ছবি তুলতে গিয়ে শেষ পর্যন্ত ব্যাট হাতে মাঠে নেমে যান জাতীয় দলের এই নারী ক্রিকেটার। অপ্রত্যাশিতভাবে দুই সতীর্থের ক্যামেরাবন্দী হওয়া মুহূর্তটি সানজিদার জন্য স্বপ্নের এক ছবি।
গত শনিবার ক্রিকেটার মীম মোসাদ্দেককে বিয়ে করেন সানজিদা। আগের দিন গায়ে হলুদের ছবি তুলতে যান রংপুর স্টেডিয়ামে। আগে থেকেই ছোট ছেলেরা টেনিস বল দিয়ে সেখানে ক্রিকেট খেলছিল। ক্রিকেটার সত্ত্বা জেগে উঠতেই গায়ে হলুদের সাজেই ব্যাট করতে নেমে গেলেন তিনি।
সানজিদার গায়ে হলুদ সাজের এখন ফেসবুকের পাতায় পাতায় ঘুরছে। ছবিগুলো সানজিদার জন্য আনন্দদায়ক। হুট করেই তৈরি হওয়া সেই ফ্রেম এখন স্থায়ী জায়গা পেয়ে গেছে তার হৃদয়ের মণিকোঠায়।
সংবাদ মাধ্যমকে সানজিদা ইসলাম জানান, কোনও পরিকল্পনা ছাড়াই ছবি তোলা হয়েছে। আমরা মূলত স্টেডিয়ামের ভেতরে কাশবনে ছবি তুলতে যাচ্ছিলাম। ওখানে বাচ্চারা খেলছিল। অনেক দিন না খেলার জন্যই ওদের কাছ থেকে ব্যাটটা নিয়ে একটু শ্যাডো করছিলাম। সঙ্গে দুই সতীর্থ শবনম মুশতারী ও হাসনাত সিনথিয়া মুহূর্তটি ক্যামেরাবন্দী করে। কোনও প্রস্তুতি ছাড়াই ন্যাচারালিই ছবিগুলো তোলা হয়েছে।
তিনি আরও জানান, বিয়ের পোশাকে মোটরসাইকেলে চড়ে ছবি তোলার শখ ছিল তার। কিন্তু তা পূরণ হয়নি। তবে গায়ে হলুদের সাজে মাঠের ওই ছবি বাকি আক্ষেপ পুরোপুরিই দূর করে দিয়েছে।
বাংলাদেশের হয়ে ১৬টি ওয়ানডে ও ৫৪ টি-টোয়েন্টি খেলেছেন সানজিদা ইসলাম। গত বছর থাইল্যান্ডের বিপক্ষে তার ৭১ রানের ইনিংস সে সময় ছিল দেশের হয়ে রেকর্ড। গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নেন তিনি।
-জেডসি
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার