ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২২:০৮:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

গিনিতে বাস দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৫ পিএম, ৭ নভেম্বর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

গিনিতে বাস দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। স্থানীয় সময় রোববার দেশটির চতুর্থ বৃহত্তম শহর কিন্ডিয়ার কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে চীনা সংবাদমাধ্যম শিনহুয়ার খবরে উল্লেখ করা হয়, অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বাসটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এ দুর্ঘটনায় স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর এফএমটি।

উল্লেখ্য, বাসটি রাজধানী কোনাক্রি থেকে দক্ষিণ-পশ্চিমের ফারানাহর দিকে যাচ্ছিলো।

স্থানীয় কর্মকর্তা কাবিনেট কাকে বলেন, অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বাসটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এ দুর্ঘটনায় স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ফাওলি সৌমাহ বলেন, মৃতদেহগুলো চেনা যাচ্ছে।

খারাপ রাস্তা এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে গিনিতে প্রায়শই এমন দুর্ঘটনা ঘটে। গত সেপ্টেম্বরে দেশটিতে এক মিনিবাস দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছে।