গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে শীতের তীব্রতা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০১ পিএম, ২৩ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
দেশের আট বিভাগেই আজ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের বেশ কিছু জায়গায় এবং অন্য ছয় বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টির দেখা মিলতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢেকে থাকতে পারে দেশ। বৃষ্টির পর শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে।
আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল খুলনা বিভাগের মোংলা, সাতক্ষীরা ও যশোরে সামান্য বৃষ্টিপাত হয়েছে। দেশের অন্য কোথাও বৃষ্টিপাত রেকর্ড না হলেও রাজধানীসহ অধিকাংশ এলাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। আজ বৃষ্টিপাত এলাকা বাড়তে পারে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালও। গতকাল সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ বৃষ্টিপাত হলেও সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আগামীকালও আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে এর পরে রাতের তাপমাত্রা কিছুটা কমে শীত বাড়তে পারে।
আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আপাতত দেশের কোথাও শৈত্যপ্রবাহ বইছে না। তবে উত্তর ও উত্তর-পশ্চিমের জেলাগুলোতে তীব্র শীত রয়েছে। দেশের অধিকাংশ এলাকায় রাতের তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির পর শীতের অনুভূতি আরও বাড়তে পারে।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি