গুলশান ক্লাবের পরিচালক পদে প্রথম নারী ব্যারিস্টার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
রাজধানীর অভিজাত গুলশান ক্লাব লিমিটেডের পরিচালক নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সুমাইয়া আজিজ। ক্লাবটির ইতিহাসে তিনি প্রথম নারী ব্যারিস্টার হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছেন।
গুলশান ক্লাবে শনিবার (২৩ ডিসেম্বর) দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে ১ হাজার ৯৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে সর্বাধিক ৭৫০ ভোট পেয়ে তিনি পরিচালক নির্বাচিত হন। ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী আনোয়ার রশিদ।
সোমবার (২৩ ডিসেম্বর) ব্যারিস্টার সুমাইয়া আজিজ বলেন, ক্লাবের সদস্যরা আমাকে যে সম্মান দেখিয়েছেন তা কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। আমি এতটুকু বলতে পারি ক্লাবের যে কোনো সদস্যের, বিশেষ করে নারী সদস্যদের সব ধরনের আইনি সেবা দেওয়ার জন্য নিজেকে নিবেদিত রাখবো।
ব্যারিস্টার সুমাইয়া আজিজ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তার বাবা ডক্টর আজিজুর রহমান সরকারের সাবেক সচিব ও মা সাবিহা সুলতানা সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার ছিলেন। তিনি আইনি পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান লিগ্যাল ক্যাপিটালের ম্যানেজিং পার্টনার। বসুন্ধরা গ্রুপসহ বাংলাদেশের বিভিন্ন কোম্পানি ও বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাসের আইন পরামর্শক হিসেবে নিয়োজিত আছেন।
তিনি রাজধানীর অভিজাত ঢাকা ক্লাব, বনানী ক্লাব, গুলশান ক্লাব, পূর্বাচল ক্লাবের সদস্য। এছাড়াও বনানী ক্লাবের অন্যতম আইনজীবী। দেশের সকল ক্লাব সদস্যদের ঘরোয়া বিনোদন হাউজিং ও কার্ড খেলার জন্য সুপ্রিম কোর্টে আইনি লড়াই করে তিনি সফল হন।
উল্লেখ্য, গুলশান ক্লাব ১৯৭৮ সালের ডিসেম্বর মাসে স্থানীয় ব্যক্তিদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। পরে যৌথ-মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে গুলশান ক্লাব লিমিটেড নামে এটি নিবন্ধিত হয়। কিছু ব্যতিক্রম ছাড়া সাধারণত ঢাকা শহরের গুলশান, বনানী ও বারিধারা এলাকার বাসিন্দারাই এ ক্লাবের সদস্য।
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











