গুলাব কৌর! এক বীর নারী যোদ্ধার গল্প
আইরীন নিয়াজী মান্না | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২১ এএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার
গুলাব কৌর
গুলাব কৌর! গোলাপের নামে তার নাম। তিনি এক বীর নারী যোদ্ধা। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অপরিচিত এক মুখ গুলাব কৌর। ইতিহাসের পাতা খুঁজলে হয়তো তার অবদানের কথা সে ভাবে পাওয়াও যাবে না। এই অগ্নিকন্যা ছিলেন ভারতীয় এক শিখ নারী। তার বুকে ছিলো দেশের জন্য অগাদ ভালোবাসা। বৃটিশদের হাত থেকে দেশকে মুক্ত করতে তিনি নেমেছিলেন আন্দোলনে। রেখেছেন বিশেষ অবদান। কিন্তু ইতিহাস তাকে ভুলে গেছে!
১৮৯০ সালে পাঞ্জাবের সাঙ্গরুর জেলার বকশিওয়ালা গ্রামে জন্ম তার। চিরাচরিত প্রথা অনুযায়ী খুব অল্প বয়সেই মান সিং নামে এক পাঞ্জাবীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর আর পাঁচটা দম্পতির মত তারাও তাদের সুন্দর একটা ভবিষ্যতের আশায় দেশ ছেড়ে সুদূর ফিলিপিন্সের রাজধানী ম্যানিলাতে পাড়ি দিয়েছিলেন। সেই ম্যানিলার মাটিতে দাঁড়িয়েই গুলাব কৌর নামলেন তার দেশের মাটি রক্ষার লড়াইতে।
ম্যানিলাতে প্রথম তিনি সমসাময়িক গদর পার্টির কথা জানতে পেরেছিলেন। শিখ ও পাঞ্জাবীদের নিয়ে সংগঠিত এই দলটির এক এবং একমাত্র উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনের অত্যাচার থেকে ভারতকে মুক্ত করা। সেই উদ্দেশ্য পূরণে সামিল হতে গুলাব কৌর সাংবাদিকের ছদ্মবেশে দলের সদস্যের অস্ত্র বিতরণের মত গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। শুধু তাই নয়, তিনি ম্যানিলাতে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের স্বাধীন ভারত গড়ার মন্ত্রে দীক্ষিতও করতেন। মজার বিষয় হল, দলের যে সদস্যরা সংগ্রাম থেকে পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতেন তাদের উদ্দেশ্যে তিনি নাটকীয়ভাবে তার বাঁ হাত থেকে চুড়ি খুলে বলতেন, ‘যদি কেউ মাতৃভূমির জন্য লড়াই করার এই বিরল সুযোগ থেকে পিছু হটে তবে তাদের এই চুড়ি পরে একপাশে বসা উচিত। আমরা নারীরা তাদের জায়গায় লড়াই কররো।’
পরবর্তীতে ভারতে ফিরেও তিনি তার শেষ নিঃশ্বাস অবধি দেশের জন্য লড়ে গেছিলেন।
ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সরব হওয়ার অপরাধে তাকে তৎকালীন ব্রিটিশ ভারতের লাহোরে দুবছরের জন্য কারাগারে পাঠানো হয়। বিপ্লবীদের বিষয়ে তথ্য জানানোর জন্য তার উপর প্রচন্ড নির্যাতনও করা হয়েছিল। তবুও অগ্নিযুগের অগ্নিকন্যা দাঁতে দাঁত চিপে সব অত্যাচার হজম করেছিলেন। ১৯৪১ সালে তার মৃত্যু হয়।
দুঃখের বিষয়, ভারতের স্বাধীনতা সংগ্রামে তার অংশগ্রহণের লড়াইয়ে তিনি পাশে পাননি তার স্বামীকে। ম্যানিলা থেকে স্বামীকে ছাড়াই তাকে ফিরে আসতে হয়েছিল দেশের মাটিতে।
বলা বাহুল্য অগ্নিকন্যা গুলাব কৌরের মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক জ্বলন্ত অধ্যায়। এমনই কতশত বিপ্লবী যে আমাদের চোখের আড়ালে তাদের আত্মত্যাগ আর অদম্য সাহসিকতার পরিচয় রেখে গেছেন, তার আর হিসেব কোথায়, কে রাখে তাদের খবর!
- জমে উঠেছে শেষ সময়ের ঈদ বাজার
- শেষ হলো বইমেলা; ১৭ দিনে বিক্রি ১৭ কোটি টাকা
- ওমরাহ ভিসার সময়সীমা নির্ধারণ করল সৌদি আরব
- জাবি শিক্ষার্থী খুন, পুলিশ হেফাজতে ঢাকা কলেজের শিক্ষার্থী
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
- পাবনায় গৃহবধূ হত্যায় স্বামীর যাবজ্জীবন
- বলিউডের আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন
- দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই : বাণিজ্যমন্ত্রী
- ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- ইরাকে বিমান বিধ্বস্ত: দুই নারীসহ নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ
- কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত বিশাল ডলফিন
- ঢাকার বাতাসের মান উন্নতির দিকে, দূষণের শীর্ষে কাঠমান্ডু
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা বলল আবহাওয়া অধিদপ্তর
- ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের শীর্ষে কায়রো
- মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ অভিযান শুরু আজ
- রাজধানীতে হঠাৎ শিলা বৃষ্টি, ৩ জনের মৃত্যু
- ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- ঢাকার বাতাসের মান উন্নতির দিকে, দূষণের শীর্ষে কাঠমান্ডু
- ঈদে ফিরতি ট্রেনযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু
- বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী
- ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে একমাত্র মুসলিম নারীর পদত্যাগ
- ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু
- ইরাকে বিমান বিধ্বস্ত: দুই নারীসহ নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের টিকিট
- দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই : বাণিজ্যমন্ত্রী
- আজও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল, বিপাবে যাত্রীরা
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

