ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ১৭:৪১:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

গুয়েতেমালায় কনসার্টে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৫ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

দক্ষিণ আমেরিকার দেশ গুয়েতেমালায় স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত একটি কনসার্টে পদদলিত হয়েছে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) গুয়েতেমালার কোয়েটজাল্টেনাঙ্গোতে।

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে যে রাজধানী গুয়াতেমালা সিটি থেকে প্রায় ২০০কিলোমিটার পশ্চিমে, কোয়েটজাল্টেনাঙ্গোতে ঐতিহ্যবাহী "জেলাফার" উত্সব চলাকালীন একটি কনসার্টের শেষে হাজার হাজার মানুষ বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় ধাক্কাধাক্কি ও হুড়োহুড়িতে নিচে পরে গিয়ে অনেক মানুষ পদদলিত হন। এতে ৯ জন নিহত ও ২০ জন আহত হয়েছে বলে উদ্ধারকারীরা জানিয়েছে।

ফার্স্ট এইড কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

উদ্ধারকারীরা একটি টুইটে জানিয়েছে, গুয়েতেমালা রেডক্রস এবং উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে ৯ জনের মরদেহ ও ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে।

মধ্য আমেরিকার দেশটিতে স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

করোনার কারণে গত দুই বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বন্ধ থাকার পর এবছর নিজেদের স্বাধীনতা দিবস বিভিন্ন উৎসব ও আয়োজনের মধ্যে দিয়ে উদযাপনের উদ্যোগ নেয় গুয়েতামালা।

১৮২১ সালের ১৫ সেপ্টেম্বর স্পেনের ঔপনিবেশিকদের হটিয়ে দিয়ে স্বাধীনতা অর্জন করে গুয়েতেমালা।

সূত্র: এএফপি, আলজাজিরা