ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ৫:১৬:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

গৃহবধূকে ধর্ষণের পর হত্যায় ৭ জনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ২২ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দেওড়া গ্রামে এক গৃহবধূকে ধর্ষণ করার পর হত্যার দায়ের মামলায় ৭ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।একই সঙ্গে দণ্ড প্রাপ্তদের মধ্যে দুই জনকে পাঁচ লাখ ও পাঁচজনের এক লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবিএম মাহমুদুল হাসান এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-আক্কেলপুর উপজেলার মারমা গ্রামের সোহেল তালুকদার; দেওড়া সোনারপাড়া গ্রামের আফজাল হোসেন; দেওড়া গুচ্ছগ্রামের রাহিন; দেওড়া সাখিদার পাড়ার ফেরদৌস আলী; দেওড়া সোনারপাড়ার মজিবর রহমান; জগতি গ্রামের রুহুল আমীন ও দেওড়া গুচ্ছগ্রামের আজিজার রহমান।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৮ অক্টোবর রাতে দেওড়া আশ্রয়ন কেন্দ্রের উজ্জল মহন্তের স্ত্রী আরতী রাণীকে আসামিরা বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণের পর হত্যা করে। এই ঘটনায় ১০ অক্টোবর আরতীর স্বামী উজ্জল মহন্ত বাদী হয়ে ৭ জনকে আসামি করে আক্কেলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।

মামলায় দীর্ঘ শুনানির পর জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ৭ আসামিরই ফাঁসির আদেশ দেন। এছাড়া, দণ্ড পাওয়া সোহেল ও ফেরদৌসের ৫ লাখ টাকা করে অর্থদণ্ড এবং বাকি দন্ড-প্রাপ্ত পাঁচজনের ১ লাখ টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন- নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আইনজীবী ফিরোজা চৌধুরী। অন্যদিকে, বাদীপক্ষে ছিলেন- আইনজীবী মোস্তাফিজুর রহমান ও রফিকুল ইসলামসহ পাঁচজন।

-জেডসি