ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ০:১৮:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬ উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি হার মেনে নিয়ে যা বললেন মেসি গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ২৮ মার্চ ২০২৬ শনিবার

রুমি বেগম। ফাইল ছবি

রুমি বেগম। ফাইল ছবি

মাদারীপুরের রাজৈর উপজেলায় মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী রুমি বেগমের (২৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৮ মার্চ) উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গাঙ্গকান্দি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয় বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত রুমি বেগম ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা হালিম মোল্লার বড় ছেলে ও মালয়েশিয়া প্রবাসী শিপন মোল্লার স্ত্রী। ২০১২ সালে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ১২ ও ৪ বছর বয়সী দুটি মেয়ে ও ৩ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে রুমির পারিবারিক কলহ লেগেই থাকতো। নিহতের স্বজনদের অভিযোগ, এই কলহের জেরেই তাকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

নিহতের বড় বোন সুমি আক্তার জানান, গতকাল রাত ১০টার দিকেও বোনের সঙ্গে তার কথা হয়েছে। রুমির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে দাবি করে তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কুতুবউদ্দিন আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহতের পরিবার একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। সেই অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।