গৃহবধূর শরীরে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় শাস্তি দাবি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
খুলনার কয়রা উপজেলায় এক গৃহবধূকে নির্যাতনের পর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সংগঠনটি।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের পর অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে।
ঘটনা সূত্রে জানা যায়, গত ১১ জুলাই জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ওই গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে বিবস্ত্র করে মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গত ২৩ সেপ্টেম্বর নির্যাতনের শিকার গৃহবধূ, তার স্বামী ও ছেলেসহ নিজেদের জমিতে ধানের চারা রোপণ করার সময় সেখানেও বাধা ও হুমকি দেয় অভিযুক্ত খালেক গাজী ও আনিস গাজীসহ কয়েকজন। এরপর রাতে নিজ ঘরের জানালা দিয়ে গৃহবধূকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
গৃহবধূর চিৎকারে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এতে তার শরীরের বাঁ হাতসহ বিভিন্ন অংশ পুড়ে যায়। আবারও তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নির্যাতনের শিকার গৃহবধূর সুচিকিৎসাসহ তার ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছে। এ ধরনের ঘটনা পুনরাবৃত্তিরোধে আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের নিকট দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণেরও অনুরোধ জানাচ্ছে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


