ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২০:০৪:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

গোপালগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে গণধোলাই

আপডেট: ১০:৫৫ এএম, ১০ জুন ২০১৫ বুধবার

139598770315স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, গোপালগঞ্জ : গোপালগঞ্জের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুর রহিম (২১) নামে এক যুবককে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করছে।  টুঙ্গিপাড়া উপজেলার কুশলি গ্রামে এ ঘটনা ঘটে।
বুধবার সকাল ১১টার দিকে গোপালগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সামনে আব্দুর রহিমকে হাজির করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রামের যুবক আব্দুর রহিম প্রতিবেশি এক শিশুকে ফুসলিয়ে বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে রহিমকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে। এ ঘটনায় ওই শিশুর মা বাদি হয়ে  টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমীনুল ইসলাম ও ইভানা পারভীন উপস্থিত ছিলেন।
১০.০৬.২০১৫