ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৪:৫০:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

গোপালগঞ্জে মোমবাতি তৈরিতে প্রতিবন্ধীদের প্রশিক্ষণ

আপডেট: ০৫:৪৯ পিএম, ২৯ এপ্রিল ২০১৫ বুধবার

OLYMPUS DIGITAL CAMERAস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের মোমবাতি তৈরি ও ক্ষুদ্র ব্যবসার উপর ৭ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলার ওয়াবদার হাট সংলগ্ন ভক্ত বাড়ির গাছতলায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ। এ সময় সংস্থাটির নির্বাহী পরিচালক বদিউল আলম, কর্মসূচি কর্মকর্তা মিঠু মধু, ইউপি সদস্য মোঃ হান্নান মিয়া, প্রশিক্ষক প্রতিবন্ধী পারভীন আক্তার, আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন প্রতিবন্ধী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী শেফালী হালদার বলেন,আমরা আর সমাজ বা পরিবারের বোঝা হয়ে থাকতে চাই না। এখান থেকে আমরা প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হতে চাই। বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলম বলেন, কোটালীপাড়ায় প্রতিবন্ধীদের জন্য কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই। তাই আমরা মাঝে-মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় গাছতলায় বসে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করে থাকি। ২৯.০৪.২০১৫