ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ৮:০৯:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

গোপালগঞ্জের গাড়ির ধাক্কায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৩২ পিএম, ৩০ মে ২০১৮ বুধবার

গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়ির ধাক্কায় রাৃজিয়া বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভ্যানচালক। নিহত রাজিয়া বেগম ঘোনাপাড়া গ্রামের ইন্দ্রিস শেখের স্ত্রী।

 

আজ সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলার কাশিয়ানী উপজেলার চাপ্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, রাজিয়া বেগম গ্রামের বাড়ি ঘোনাপাড়া থেকে রিকশাভ্যানে করে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া যাচ্ছিলেন। ঘটনাস্থলে পেছন দিক থেকে একটি জিপ গাড়ি (ঢাকা-মেট্রো-ঘ-০২-২৮১৩) রিকশাভ্যানটিকে ধাক্কা দেয়। এতে রাজিয়া বেগম ও চালক ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজিয়া বেগমকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় পুলিশ ঘাতক জিপ গাড়িটিসহ চালককে আটক করেছে।