ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২২:৪৮:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়ি গেলেন প্রধানমন্ত্রী

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৫ এএম, ১০ মে ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়ি গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একদিনের সফরে শুক্রবার সকালে গোপালগঞ্জে পৌঁছান তিনি।

শুরুতে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।
পরে ‘আমার বাড়ি আমার খামার’ কর্মসূচির আওতায় দাঁড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ সহায়তা দেবেন তিনি। এছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বিকেলে ঢাকায় ফেরার কথা রয়েছে শেখ হাসিনার।
এ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।