ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৩:২০:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

গৌরী হত্যাকাণ্ড : একজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৫২ এএম, ৩ মার্চ ২০১৮ শনিবার

ভারতের প্রয়াত সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে প্রথমবারের মত একজনকে গ্রেফতার করলো বিশেষ তদন্তকারী দল৷ সম্প্রতি, এ সাংবাদিক হত্যাকাণ্ডে তিন সন্দেভাজনের স্কেচ প্রকাশ করা হলে তদন্তে উঠেপড়ে লাগে তদন্তকারী সংস্থা৷ তদন্তে নেমে বেঙ্গালুরুতে বেআইনি অস্ত্রসহ কেটি নবীন কুমার নামের এক যুবককে নিজেদের হেফাজতে নেয় তারা৷

 

জানা গেছে, গ্রেফতার হওয়া যুবককে নিজেদের হেফাজতে নিয়ে তারা জানতে পারে কেটি নবীন কুমার একটি দক্ষিণপন্থী সংগঠনের সদস্য৷ এক বন্ধুর সঙ্গে কথা বলার সময় সে নিজেই গৌরী লঙ্কেশ হত্যা মামলায় জড়িত থাকার দাবি করে। এরপর নড়েচড়ে বসেন তদন্তকারীরা। অন্য একটি মামলায় গ্রেফতার হলেও ইতিমধ্যে তাকে বেশ কয়েকবার জেরা করা হয়েছে৷

 

সূত্রের খবর, গৌরীকে হত্যার আগে এলাকার ‘রেকি’র করতে এসে যার ছবি সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়েছিল, নবীন কুমার সেই ব্যক্তি।

 

সাংবাদিক হত্যাকাণ্ডে তদন্তকারী অফিসাররা কমপক্ষে ২৫০ জনকে জিজ্ঞাসাবাদের তথ্য থেকে দুজন সন্দেহভাজনকে শনাক্ত করেছেন। হত্যার আগে তারা বেঙ্গালুরুতেই বাড়ি ভাড়া নিয়ে থাকত। খুনের এক সপ্তাহ আগে আততায়ীরা গৌরীর বাড়ি এবং লাগোয়া এলাকার রেইকি করে যায়। সিসিটিভিতে সেই ফুটেজ ধরা পড়ে।

 

মূল দুজন সন্দেহভাজন হলেও তৃতীয় ব্যক্তির তথ্য পেয়ে মোট তিনটি স্কেচও প্রকাশিত হয়৷ এই খুনের পিছনে সমাজকর্মী হিসেবে গৌরীর কাজকর্মও জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে তাও। তবে সাংবাদিক কালবুর্গি হত্যায় ব্যবহৃত অস্ত্রের সঙ্গে গৌরীর খুনে ব্যবহৃত অস্ত্রের মিল নিয়ে এখনই কিছু জানাননি সিট প্রধান।