ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১৩:১২:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩

গ্যাস লাইনে বিস্ফোরণ, গাজীপুরে একই পরিবারের ৩ জন আহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০০ পিএম, ১৩ মার্চ ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুরে এলাকায় গ্যাস লাইনে বিস্ফোরণে একই পরিবারের তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- সুমন মিয়া (৩২), তার ঘুমন্ত স্ত্রী মরিয়ম বেগম (২৮) ও শিশু ছেলে সাকিন মাহামুদ (৫)। এ ঘটনায় তাদের রুমের দরজাসহ দুই পাশের দেয়াল বাহিরের দিকে ধসে পড়ে।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কাশিমপুরের কাজী মার্কেট এলাকার জাকির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। বিকট শব্দ পেয়ে এলাকাবাসী এসে তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।

আহত সুমন মিয়া দীর্ঘদিন জাকির হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত আছেন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব এ খোদা জানান, সেপটিক ট্যাঙ্কের উপর রান্নাঘর ছিল। হঠাৎ গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন আহত হন এবং ওই ভবনের তিনটি রুম ভেঙ্গে পড়ে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

-জেডসি