গ্যাস সংযোগ আপনারা আগামীতে পাবেন না: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ১৫ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুন বাড়ি-ঘর করবে, কিন্তু গ্যাস সংযোগের জন্য বসে আছে, ইটস নট রাইট (এটা ঠিক নয়)। গ্যাস সংযোগ আপনারা আগামীতে পাবেন না, এটা ধরে নেন। আমরা সিলিন্ডারে যাচ্ছি, এখান থেকে আর বোধহয় ফেরার পথ নেই। আমরা সিলিন্ডারে যাবই যাব। সুতরাং সিলিন্ডার ব্যবহারে যাতে লোকজন উৎসাহী হয়, এটা আমাদের দেখতে হবে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সভা শেষে প্রধানমন্ত্রীর এই নির্দেশনা গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সরকারি বাসভবনবরাদ্দ পাওয়ার পরও কেউ বাসায় না উঠলে একটা নির্দিষ্ট সময় পরে তার বরাদ্দই বাতিল করে দেয়া হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যদি কেউ বাসায় এলটমেন্ট পেয়ে না ওঠেন, -একটা নির্দিষ্ট সময়ের পরে তার বরাদ্দই আমরা বাতিল করে দেব।
নতুন সরকারি ভবন নির্মাণের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সব সরকারি ভবন যত হবে, তাতে নেট বা মশারি দিতে হবে। এটা নতুন আইডিয়া। ডেঙ্গু ও অন্য সবকিছুর আক্রমণ থেকে বাঁচার জন্য এটা করতে হবে। এখন থেকে যত ঘর হবে, নিচতলায় গাড়ি চালক ও তাদের সহায়কদের মৌলিক সুযোগ-সুবিধা যেমন টয়লেট, বসা, খাওয়া, গল্প করা, নামাজের ব্যবস্থা, এসব সুযোগ-সুবিধার জন্য জায়গা রাখতে হবে।
এছাড়া সরকার যেসব ফ্ল্যাট বানাচ্ছে, সেগুলোয় ময়লা ডিসপোজের জন্য আধুনিক, স্বাস্থ্যসম্মত ও ইউজফুল ডিসপোজাল সিস্টেম রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
আজকের একনেক সভায় আরও দুটি মেট্রোরেলের লাইন নির্মাণের প্রকল্প (মাস র্যাপিড ট্রানজিট বা এমআরটি) অনুমোদন দেয়া হয়। এর মধ্যে একটি হাতিরঝিলের পাশ দিয়ে যাবে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, হাতিরঝিলের পাশ দিয়ে যে এমআরটি যাবে, খুব সতর্ক থাকতে হবে, হাতিরঝিলের সৌন্দর্য যাতে নষ্ট না হয়। হাতিরঝিলের যে সৌন্দর্য আমরা তৈরি করেছি, তাতে যেন কোনো বিঘ্ন না ঘটে। ঘনবসতিপূর্ণ এলাকা দিয়ে এ লাইন হবে।
প্রধানমন্ত্রীর প্রত্যাশা তুলে ধরে এম এ মান্নান বলেন, এমআরটি কোম্পানি (ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানির বা ডিএমটিসিএল) হয়তো কোনো এক সময় শক্তিশালী হবে এবং শেয়ারবাজারেও এটি তালিকাভুক্ত হবে। ধানমন্ডিসহ আশপাশ এলাকার জন্যও কিছু চিন্তা-ভাবনা করতে বলেছেন প্রধানমন্ত্রী।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











