গ্রামের বাড়িতে ইলিশ পোলাও রান্না করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৮ পিএম, ১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
গ্রামের বাড়িতে ইলিশ পোলাও রান্না করছেন প্রধানমন্ত্রী
দুদিনের সফরে গ্রামের বাড়িতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে নিজে হাতেই হাতা-খুন্তি নিয়ে শুরু করে দিলেন রান্না। রান্না করলেন ইলিশ পোলাও। তাঁর হাতের রান্না পাত পেরে খেলেন আত্মীয়স্বজনরা।
তিনি শুধুমাত্র দেশ শাসন এবং একটি দলকে পরিচালনা করেন না সময় পেলে নিজেই হাতা-খুন্তি নিয়ে রান্না করতেও শুরু করে দেন আগে একাধিকবার মাছ ধরেছেন তিনি। এবার তিনিই আত্মীয়দের নিজের হাতে রান্না করে ইলিশ পোলাও করে খাওয়ালেন শেখ হাসিনা। তাঁর হাতের রান্ন খেয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন আত্মীয়স্বজনরা।
দুদিনের ব্যক্তিগত সফরে গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা শেখ হাসিনা। বাড়িতে গিয়ে নিজের হাতে ইলিশ-পোলাও রান্না করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ইলিশ-পোলাও তাঁর নিকটাত্মীয় এবং টুঙ্গিপাড়ায় বসবাসরত শেখ পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে রাতের খাবারও খেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
গত মঙ্গলবার রাতে সেই খাবারে আয়োজন করা হয়। বঙ্গবন্ধু কন্যার হাতের রান্না করা খাবার খেয়ে দারুণ উচ্ছ্বাসিত তাঁর আত্মীয়রা। সেই রান্নার দারুণ প্রশংসাও করেন টুঙ্গিপাড়ার শেখ পরিবারের সদস্যরা।
সেই মুহূর্তের ভিডিও বুধবার প্রকাশিত হয়েছে আওয়ামী লীগের ফেসবুক পেজে। ওই পোস্টে লেখা হয়েছে, ‘টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে নিজ হাতে ইলিশ-পোলাও রান্না। পরিবারের সবার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ব্যতিক্রমী সন্ধ্যা।’
তাতে লাইক দেওয়ার সঙ্গে অসংখ্য মন্তব্য করছেন শেখ হাসিনার অনুগামীরা। ওই ভিডিওতে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মীয়স্বজনদের মধ্যে দাঁড়িয়ে নিজের হাতে ইলিশ-পোলাও পরিবেশন করছেন। গরম ভাপ ওঠা ইলিশের টুকরো যাতে ভেঙে না যায়, সেই জন্য তিনি একটি একটি করে মাছ তুলে দিচ্ছেন তাঁদের পাতে।
জানা গিয়েছে, দুদিনের ব্যক্তিগত সফরে মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোটবোন শেখ রেহানা এবং তাদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার বিকেলে তারা টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেখানে পৌঁছে স্বজন ও শেখ পরিবারের সদস্যদের জন্য নিজ হাতে ইলিশ-পোলাও রান্না করে সবাইকে নিজের হাতে পরিবেশন করে তাঁদের সঙ্গে একসঙ্গে রাতের খাবার খান বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেখানে ছিলেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন, টুঙ্গিপাড়ার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলরাও।
তোজাম্মেল বলেন, 'প্রধানমন্ত্রী তাঁর এত ব্যস্ততার মধ্যেও আমাদের নিজের হাতে রান্না করে খাবার খাইয়েছেন। এতে আমরা খুবই উচ্ছ্বসিত। রাতে তাঁর সঙ্গে বসে খাবার খেয়েছি। এটাই আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আশা করি আগামীদিনেই তিনি এখানে এসে আবার আমাদের সঙ্গে বসে এইভাবে খাবেন।'
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


