ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ৮:১১:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

গ্রিন টি কি আপনার মেদ ঝরাচ্ছে?

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:৪৯ পিএম, ২১ জুন ২০১৮ বৃহস্পতিবার

এখন সবাই নিজেকে ফিট আর হিট রাখতে চায়৷ তার জন্য লোকে কি না করে৷ নিয়মিত জিমে যায়৷ খাবার নিয়ন্ত্রণ থেকে শুরু করে আরও কত কি৷ আর সেই তালিকায় থাকে গ্রিন টিও৷

 

গ্রিন টি নাকি মেদ কমাতে সহায়ক৷ তাই অনেকেই আছে যারা নিয়ম করে দু‘ বেলা বা তার বেশি সময় সাধারণ চায়ের বদলে গ্রিন টি খেয়ে থাকেন৷ তবে যে ধারণায় গ্রিন টি খাওয়া হয় সেটা কি আদৌ সত্য নাকি গুজব? এই প্রশ্নের উত্তর যদিও কোনও ভাবেই পরিষ্কার নয়৷

 

সম্প্রতি একাডেমি অফ নিউট্রিশন এন্ড ডাইটেটিক্স গোষ্ঠী জানিয়েছে, তারা কোনও অংশেই নিশ্চিত নন যে গ্রিন টি মেদ কমায় কি না৷ তবে একটা বিষয়ে তারা নিশ্চিত যে গ্রিন টি যে কোনও ধরণের বিপাকীয় কাজে সাহায্য করে৷

 

কোচেন রিভিউতে ২০১২ সালে প্রকাশিত একটি রিপোর্টে মেটাবোলিজম নিয়ে কিছু বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে৷ সেখানে প্রমাণ করা গেছে যে গ্রিন টি মেদ কমাতে সাহায্য করে৷ কিন্তু তা এতোটাই কম মাত্রায় যা বোঝার উপায় নেই৷ বিশেষত যাদের ওজন অতিরিক্ত৷

 

তবে যাই হোক, মেদ কমানোর জন্য অতিরিক্ত গ্রিন টি পান একেবারেই শরীরের পক্ষে ভালো না৷ তার একটাই কারণ, গ্রিন টি তে থাকে ক্যাফিন৷ এ এফ ডি এর সমীক্ষা অনুযায়ী ৪০০ মিলিগ্রামের বেশি ক্যাফিন খাওয়া উচিত নয়৷ যেখানে রোজের এক কাপ গ্রিন টি তে থাকে ২৫ মিলিগ্রাম ক্যাফিন৷

 

তবে আপনি কি ভাবছেন গ্রিন টি খেয়ে নিজেকে মেদ মুক্ত রাখবেন ? বা এই ব্যাপারে কি সত্যই কি কোনও পরিবর্তন কিছু ঘটবে? তাহলে আর একবার ভেবে দেখুল৷ বিস্তারিত আলোচনার পর এই প্রশ্ন উঠতেই পারে৷ শুধুমাত্র টেলিভিশনের রঙিন বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে সব দিক যাচাই করে তবেই যে কোনও জিনিস কেনা বা খাওয়া উচিত৷