গ্রিসে কার্গো বিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৫ এএম, ১৭ জুলাই ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
গ্রিসের উত্তরাঞ্চলীয় কাভালা শহরের কাছে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা।
শনিবার (১৬ জুলাই) ইউক্রেনভিত্তিক একটি কোম্পানির দ্বারা পরিচালিত এন্তোনভ-১২ কার্গোটি সার্বিয়া থেকে জর্ডানে উড়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়।
বিমানটিতে কতজন যাত্রী ছিল এবং কেউ বেঁচে আছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গ্রিসের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইআরটি জানায়, বিমানটিতে ১২ টন মালামাল ছিল।
ইঞ্জিনের সমস্যার কারণে পাইলট কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু রানওয়েতে পৌঁছাতে পারেননি।
কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিমানটিতে আটজন আরোহী ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি যখন নিচে নামছিল, ততক্ষণে এটিতে আগুন ধরে যায়। এটি মাটিতে আঘাত করার পরে একটি বড় ধরনের বিস্ফোরণ হয়েছে।
স্থানীয় বাসিন্দা গিওরগোস আর্কনটোপোলোস ইআরটিকে বলেন, স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে বিমানের ইঞ্জিনের শব্দে আমি বিস্মিত হয়েছিলাম। আমি বাইরে গিয়ে দেখি ইঞ্জিনে আগুন লেগেছে।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণের শব্দও শুনেছেন।
স্থানীয় কর্মকর্তারা জানান, দমকল বাহিনীর সাতটি ইঞ্জিন মোতায়েন করা হয়েছিল। কিন্তু ক্রমাগত বিস্ফোরণের কারণে তারা দুর্ঘটনাস্থলের কাছে যেতে পারেনি।
ফায়ার ব্রিগেডের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা কার্গোটিকে বিপজ্জনক উপাদান হিসেবে বিবেচনা করছি।
ঘটনাস্থলে গ্রিসের বিশেষ দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিটও তদন্ত করছে বলে জানিয়েছে রয়টার্স।
এ ঘটনায় এখন পর্যন্ত ইউক্রেন, সার্বিয়া বা জর্ডান থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র : বিবিসি
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও











