গ্রীষ্মে ফুটেছে নয়নাভিরাম ফুল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১১ পিএম, ১ মে ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনে রাজধানীতে প্রকৃতি সেজেছে নানা রং আর রূপে। কোভিডের বিষাক্ত বাতাসে সুবাস ছড়াচ্ছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়াসহ নানা রঙের ফুল। এ যেন গ্রীষ্মের তপ্ত প্রকৃতিতে ফাগুন শেষে আগুন লেগেছে। পরিবেশবিদরা বলছেন, নগরীর এমন সৌন্দর্য বৃদ্ধি করতে পরিকল্পিতভাবে বনায়ন করতে হবে।
করোনার ভয়াবহতার মধ্যে হঠাৎ রাজধানীতে দাবদাহ, গুমোট এমন অবস্থার মধ্যেও প্রকৃতি যেন বিকশিত হচ্ছে আপন মনে। জারুল, লাল সোনাইল, সোনালু-সহ গ্রীষ্মকালীন সব ফুল সুবাস ছড়িয়ে যাচ্ছে আনমনে। রাজধানীর হাতিরঝিলে কৃষ্ণচূড়ার লাল আগুন চোখে পড়ার মতো। লকডাউনের খপ্পরে ভয়ার্ত রাজধানীতে এ আগুন যেন নিজের মতো করে শোভা ছড়াচ্ছে। করোনার মন খারাপের সময়ে নীরবে সৌন্দর্য বিলাচ্ছে বাহারি রংয়ের ফুল।
মিন্টু রোডে আকাশ দখল করে হলদে মুকুটে সেজেছে কনকচূড়া। ফুল কুড়ানির অপেক্ষায় নিঃশব্দে ঝরে পথে লুটাচ্ছে পাপড়িগুলো। বাগান বিলাসের বিলাসীভাব নাগরিক জীবনকে করেছে আরও উজ্জ্বল।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি’র (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, আমরা কেন এই নগরীতে ফুলের আগুন লাগাতে পারব না। আমাদের নগরের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো আছেন তারা যদি গাছ লাগানোর ক্ষেত্রে রঙিন ফুল দেয় বা ফলজ বা ঔষধি গাছ লাগায় তাহলে সম্ভব হবে। এতে পরবর্তী প্রজন্মগুলোর সঙ্গে গাছগুলোর পরিচিতি বাড়বে এবং সেই সঙ্গে নগরের সৌন্দর্য অনেকগুণ বৃদ্ধি পাবে।
করোনা একসময় বিদায় নেবে। চেনা-রূপে ফিরবে কংক্রিটের ছাই রঙের এ শহর। তাই পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, এখনই সময় প্রাণের শহরের প্রতি যত্নবান হতে।
-জেডসি
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা








