গ্রীসে দাবানলের গ্রাসে গোটা গ্রাম, মৃত বেড়ে ৬০
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:২১ পিএম, ২৫ জুলাই ২০১৮ বুধবার
গ্রীসের রাজধানী এথেন্স থেকে ২৯ কিমি দূরে পূর্ব দিকে ছোট্ট গ্রাম মাতি, এখন ভয়াবহ দাবানলে বিধ্বস্ত৷ বাড়িঘর ছেড়ে বাসিন্দারা পালাচ্ছেন সমুদ্র সৈকতের দিকে৷ সোমবার বিকেল থেকে দাবানল ভয়াবহ আকার নিয়েছে৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ৬০ জনের৷
আহত হয়েছেন ১০৪ জন। এদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর৷ হতাহতের মধ্যে ১৬ শিশুও রয়েছে বলে বিবিসি জানিয়েছে৷ ৬ মাসের এক শিশুর শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে৷ রেড ক্রস বলছে সমুদ্র উপকূলবর্তী মাতি গ্রামের একটি বাড়ির থেকে ২৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
দাবানলের গ্রাসে একাধিক বাড়ি, রিসর্ট৷ ক্ষতি হচ্ছে পর্যটন শিল্পের৷ শখানেক মানুষকে নৌকায় উদ্ধার করা হয়েছে৷ কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গ্রীসের আকাশ৷ শ্বাসকষ্টের মত সমস্যা শুরু হয়েছে৷ প্রচুর মানুষ আটকে পড়েছেন বলে খবর৷
গ্রীসের রেড ক্রশ সংস্থার প্রধান নিকোস ইকোনোমোপাউলোস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনও আসেনি৷ স্বেচ্ছাসেবী সংস্থা, পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা দফতর একযোগে কাজ করছে৷ তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর৷
সূত্রের খবর, গত এক দশকের মধ্যে এটাই গ্রীসে ঘটা সবচেয়ে বড় দাবানল৷ বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা সমুদ্র সৈকত থেকে নৌকা ও হেলিকপ্টারে করে মানুষজনকে নিরাপদ জায়গায় সরানোর ব্যবস্থা করেছে৷ প্রতিবেশী দেশগুলির কাছে সাহায্যের আবেদন করেছে গ্রীস সরকার৷
প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপরাস বলেছেন, দাবানল নিয়ন্ত্রণ করতে সচেষ্ট গ্রীস৷ যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে৷ পরিস্থিতি বিবেচনা করে তিনি বসনিয়ায় একটি আনুষ্ঠানিক সফর বাতিল করে দিয়েছেন।
একের পর এক বহুতল ভেঙে পড়ছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা৷ অন্যান্য বাড়িঘরের অবস্থাও খারাপ৷ ছাইয়ে চাপা পড়েছে চাষের ক্ষেত৷ ফলে নষ্ট হয়েছে একরের পর একর ফসল৷ প্রায় ১০০টি বাড়ি ভস্মীভুত ও ২০০টি গাড়ি নষ্ট হয়ে গেছে৷
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











