ঘটা করে পুত্রবধূর বিয়ে দিলেন শ্বশুরবাড়ির লোকজন!
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৮ পিএম, ১০ মার্চ ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলে শ্বশুরবাড়ির লোকজন ঘটা করে তাদের পুত্রবধূকে বিয়ে দিলেন আরেক পাত্রের কাছে।
বৃহস্পতিবার আসানসোলের ঘাঁঘর বুড়িচণ্ডী মাতার মন্দিরে এ বিয়ের আয়োজন করা হয়। খবর আনন্দবাজার পত্রিকার।
সাত বছর আগে এক দুর্ঘটনায় রিম্পি চট্টোপাধ্যায় নামে ওই গৃহবধূ হারিয়েছিলেন স্বামীকে। ২০১৬ সালে আসানসোলের হরিপুরের কেন্দা এলাকার বাসিন্দা স্বপন চট্টোপাধ্যায়ের ছোট ছেলে ধীরাজ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল দুর্গাপুরের বাসিন্দা রিম্পির।
ওই বছরই সড়কে একটি দুর্ঘটনায় মারা যান ধীরাজ (৩৩)। স্বামী মারা যাওয়ার পর থেকে রিম্পি শ্বশুরবাড়িতেই ছিলেন।
তারা রিম্পিকে মেয়ের মতোই ভালোবাসেন। রিম্পিও কখনো সে বাড়ি ছেড়ে চলে যেতেও চাননি। নিজের মতো করে তিনি শ্বশুরবাড়ির লোকদের আপন করে নেন।
সেই ঘটনার প্রায় সাত বছর পর চট্টোপাধ্যায় পরিবার রিম্পির বিয়ের আয়োজন করেন। পাত্রের বাড়ি আসানসোলের কাঁখয়া গ্রামে। সেখানকার বাসিন্দা রঘুনাথ রায়ের সঙ্গে সম্বন্ধ পাকা করা হয়। রঘুনাথের সঙ্গেই ২৭ বছরের রিম্পির বিয়ে দিল চট্টোপাধ্যায় পরিবার।
পাত্রের কাকা কেশব রায় বলেন, মেয়েটির স্বামী মারা গেছে। তার বাকি জীবনটা যাতে হতাশায় না কাটে, তাই আমরা এই বিয়েতে রাজি হয়ে যাই। আমার ভাইপোর সঙ্গে বিয়ে স্থির করি। বৃহস্পতিবার মন্দিরে ধুমধাম করে তাদের বিয়ে দিলাম।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার