ঘন কুয়াশা: বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা ব্যাহত
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২০ এএম, ৮ জানুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
মধ্যরাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি আটটি ফ্লাইট ঘন কুয়াশার কারণে। সাতটি ফ্লাইট অবতরণের চেষ্টা করলেও কুয়াশার কারণে ভারতের কলকাতা বিমানবন্দরে চলে যায়। অপর ফ্লাইটটি চলে যায় মালয়েশিয়ায়। সর্বশেষ রোববার সকাল ৭টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি।
শনিবার রাত ১২টার পর থেকে ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা ব্যাহত হয়।
বিমানবন্দর সংশ্লিষ্ট বলেন, কুয়াশার কারণে রানওয়ের ভিজিবিলিটি (দৃশ্যমানতা) কম থাকায় সাতটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে চট্টগ্রামে যাওয়ার পরিকল্পনা করে। তবে চট্টগ্রামে প্লেন রাখার জায়গা (পার্কিং) সংকট থাকায় তারা কলকাতা চলে যায়। কুয়াশা পরিস্থিতির উন্নতি হলে ফ্লাইটগুলো অবতরণ করবে।
বিমানবন্দর সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে ফ্লাইটগুলোর পাইলট অবতরণের আগে স্বচক্ষে রানওয়ে দেখতে পাচ্ছিলেন না। ফলে কুয়ালালামপুর থেকে ঢাকাগামী বাটিক এয়ার, কুয়েত থেকে আসা কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই, বিমানের দাম্মাম, গালফ এয়ারের বাহরাইন ও সালাম এয়ারের মাস্কাট থেকে ঢাকাগামী ফ্লাইট কলকাতা চলে যায়।
পাশাপাশি এয়ার এশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকাগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর ২ ঘণ্টা উড়ে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার বিষয়ে জানতে পারে। পরে মাঝ আকাশ থেকে ফ্লাইটটি কুয়ালালামপুর ফিরে যায়। পাশাপাশি সৌদির জেদ্দা থেকে ঢাকাগামী একটি ফ্লাইট তাদের যাত্রা বাতিল করেছে। একই কারণে ঢাকাগামী প্রায় ডজনখানেক ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারছে না।
জানা গেছে, কুয়াশা কমে যাওয়ার পর আকাশে চক্কর দিতে থাকা ও কলকাতা থেকে আসা ফ্লাইটগুলোকে আগে অবতরণের সুযোগ দেয়া হবে। এরপর ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের ফ্লাইট উড্ডয়ন করতে দেয়া হবে।
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির










