ঘন কুয়াশায় মাঝ পদ্মায় আটকা পড়েছে ৩ ফেরি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২১ এএম, ৭ জানুয়ারি ২০২৩ শনিবার
ফাইল ছবি
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। নদীতে ঘন কুয়াশায় মাঝ পদ্মায় আটকা পড়েছে তিনটি ফেরি। দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৫টার থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার (৭ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেরিঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাতে থেকেই নদীতে কুয়াশা ছিল। তবে আজকে ভোর ৫টার পর থেকে নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। ঘন কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে মাঝ পদ্মায় যানবাহন বোঝাই বীর শ্রেষ্ঠ রুহুল আমিন, বনলতা ও বীর শ্রেষ্ঠ মতিউর রহমান নামের তিনটি ফেরি আটকা পরে। পরে নৌপথে দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৫টা থেকে নৌপথে চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশ অভন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, বেশ কয়েকদিন ধরে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে। প্রায় প্রতিদিনই চার থেকে পাঁচ ঘণ্টা বন্ধ থাকছে ফেরি চলাচল। তবে নদীতে কুয়াশার প্রকোপ কমে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। ফেরি চলাচল স্বাভাবিক হলে ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হবে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১১টি ফেরি চলাচল করছে।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার