ঘরে তৈরি করুন স্পঞ্জ রসগোল্লা
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:২৫ পিএম, ২৭ নভেম্বর ২০১৭ সোমবার
বাংলাদেশের রসগোল্লার খ্যাতি বিশ্বব্যাপী। ঘরে ঘরে এমন বাঙালীও আছেন যাদের প্রতিদিন একটু মিষ্টান্ন না হলে চলেই না। রাজভোগ নামে একটি মিষ্টি থাকলেও মিষ্টির রাজা কিন্তু রসগোল্লা। দোকানে বেশ কয়েকপ্রকার রসগোল্লা পাওয়া যায়। তবে আজ দোকানের দিকে না তাকিয়ে, বরং ঘরেই তৈরি করুন রসগোল্লা ।
উপকরণ:
দুধ- ২ লিটার, লেবুর রস-৪ টেবিল চামচ, জল-৬ কাপ, চিনি-৩ কাপ, গোলাপ জল সামান্য।
ছানা তৈরির জন্য :
দুধ জ্বাল দিয়ে অল্প করে লেবুর রস দিয়ে ছানা তৈরি করে নিন। দুধ থেকে জল বের হয়ে এলে ওভেন থেকে নামিয়ে একটি পরিষ্কার কাপড় নিয়ে চেপে ভাল করে জল ঝরিয়ে নিতে হবে। এরপর ছানা হাত দিয়ে ভাল করে মাখতে হবে মসৃণ হওয়া পর্যন্ত।
কীভাবে বানাবেন:
প্রেসার কুকারে ৬ কাপ জলে চিনি দিয়ে ওভেনে দিন। সিরা তৈরি হলে এক চামচ দুধ দিয়ে ময়লা তুলে ফেলুন। ওভেনের আঁচ কমিয়ে দিন। ছানা হাতের তালু দিয়ে মেখে নিন। ছানা ২০-২৫ ভাগ করে গোল করে রাখুন। সব ছানার বল একসঙ্গে সিরায় দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিন। মাত্র একটি সিটি বাজা পর্যন্ত অপেক্ষা করুন। ব্যস এবার ওভেন বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেখে দিন।
সিরাসহ রসগোল্লা একটি বড় পাত্রে ঢালুন। ১ চা চামচ গোলাপ জল দিন। ঠান্ডা হলে স্পঞ্জ রসগোল্লা পরিবেশন করুন।
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম








