ঢাকা, বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৪:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার

ঘরে বাবা-মায়ের ঝুলন্ত লাশ, কান্না করছিল শিশুটি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৩ পিএম, ৬ নভেম্বর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মায়ের পাশে বসে কান্নারত অবস্থায় শিশুপুত্রকেও উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে দুটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রিপন তালুকদার ও শিপ্রা তালুকদার সুনামগঞ্জের জামালগঞ্জের বাসিন্দা। রিপন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
এই দম্পতির দুই বছরের একটি শিশু সন্তান রয়েছে। তার নাম ঋত্বিক তালুকদার।

রোববার (৬ অক্টোবর) দুপুরে নগরীর পাঠানটুলা পল্লবী আ/এসি-২৫ নং বীরেন্দ্র দেবের ভাড়া বাসার শয়নকক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

প্রতিবেশীরা জানান, প্রায় সাত মাস ধরে তারা এই বাসায় ভাড়া থাকতেন। কখনো ঝগড়া-বিবাদ শুনিনি। সকাল ৯টার দিকে বন্ধ ঘরে শিশুটির কান্না শুনতে পাই। বাহির থেকে অনেক ডাকাডাকি করা হয়। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় ৯৯৯ এ ফোন দিয়ে জানানো হয়।

মৃত শিপা দাসের ভাই নিবারণ দাস বলেন, আমার বোনকে ফাঁসিতে ঝুলিয়ে এরপর ভগ্নিপতি রিপন আত্মহত্যা করেছে বলে ধারণা করছি।

নিহত রিপনের চাচাতো ভাই অনুকূল তালুকতার বলেন, রিপন একটি বিস্কুট কোম্পানির পরিবেশকের অধীনে সেলসম্যান হিসেবে কাজ করতেন। কিন্তু কী কারণে তারা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে তা তিনি নিশ্চিত করতে পারেননি। এদিকে বাসার ভেতর থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে লেখা ছিল- আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি, তোমরা আমার সন্তানকে খেয়াল রেখো। তবে চিরকুটটি কার লেখা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার গৌতম দেব, জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কেনো তারা আত্মহত্যা করেছেন, তা আমাদের জানা নেই। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।