ঘরোয়া উপায়ে সরবে চেহারার বলিরেখা
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৫ পিএম, ১৫ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
বয়স বাড়ার ছাপ ত্বকে পড়বেই। তবে সারা বছর যত্ন নিলে সেই ছাপকে ঠেকিয়ে রাখা অনেকটা সহজ হয়। ‘যত্ন’ বলতে কিন্তু স্যাঁলো বা পার্লারে যাওয়া নয়। বরং ঘরোয়া যত্ন ও ত্বক বিশেষজ্ঞদের পরামর্শ এ ক্ষেত্রে অনেক বেশি কার্যকর। পার্লারে নানা রাসায়নিক ব্যবহার করা হয় বলে ত্বকের পক্ষে সেগুলো ভাল নয়।
বরং ঘরোয়া উপায়ে ভরসা রাখতে পারলে এই ধরনের সমস্যাকে অনেকটাই প্রতিরোধ করা যায়। রূপ বিশেষজ্ঞ শর্মিলা দত্তগুপ্তের মতে, ঘরোয়া কিছু উপাদানকে সারা বছর নিজের রূপসজ্জার রুটিনে ঢুকিয়ে ফেলতে পারলে ত্বকে বলিরেখা রোখা যায় সহজেই। হাতের কাছে মজুত সহজলভ্য নারকেল তেলই হতে পারে মুশকিল আসান।
যে কোনও অ্যান্টি এজিং ক্রিমের তুলনায় নারকেল তেলের ভূমিকা ত্বকের পক্ষে ভাল। তবে খুব তৈলাক্ত ত্বক হলে সরাসরি নারকেল তেল না মেখে তার সঙ্গে কিছু সহজলভ্য ঘরোয়া উপাদান মিশিয়ে ব্যবহার করতেই পারেন। এক্সট্রা ভার্জিন নারকেল তেল কিনতে পারলে বেশি ভাল। শুধু বলিরেখা নয়, ত্বকের অন্যান্য সমস্যা রুখতেও এই নারকেল তেল খুবই কার্যকর। কী ভাবে ব্যবহার করবেন, জানেন?
এক টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিডার, চার-পাঁচ ফোঁটা ভার্জিন নারকেল তেল ও এক চামচ জল মিশিয়ে নিন। এই মিশ্রণ সারা মুখে লাগিয়ে শুকোতে দিন। এ বার সারা মুখে খানিকটা ভার্জিন নারকেল তেল আলাদা করে মাসাজ করুন। সারা রাত তেল মুখে বসুক। সকালে উঠে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। যে কোনও অ্যান্টি এজিং ক্রিমের তুলনায় ত্বকের বয়স ঠেকাতে বেশি কাজে আসবে এই মিশ্রণ।
পরিষ্কার করে ঠান্ডা জলে ধুয়ে নেওয়ার পর তোয়ালে দিয়ে চেপে জলটা মুছে নিন। এ বার ভার্জিন নারকেল তেল গোটা মুখে মাসাজ করে শুয়ে পড়ুন। পরের দিন সকালে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। বয়সের ছাপ দূর করতে এটি বেশ কার্যকর।
লেবু দিয়ে দুধ কাটিয়ে ছানা বানিয়ে নিন। এ বার জল ঝরানো ছানার সঙ্গে দু’টেবিল চামচ ভার্জিন নারকেল তেল মিশিয়ে নিন। ছানা ও তেলের এই মিশ্রণ মুখে ভাল করে মাসাজ করে মিনিট পনেরো পর ধুয়ে নিন মুখ। সপ্তাহে তিন দিন এই মিশ্রণ মুখে মাখতে পারলে বয়সের কারণে নিষ্প্রভ ত্বকে জেল্লা আসবে সহজেই।
ত্বকের জন্য হলুদ খুবই উপকারী। হলুদের অ্যান্টিঅক্সিড্যান্ট কোলাজেন উৎপন্ন করে ত্বককে টানটান রাখে। এ ছাড়া ফ্রি র্যাডিক্যালসের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করাও ভার্জিন নারকেল তেলের অন্যতম কাজ। এক চিমটে হলুদ ও কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে সেই মিশ্রণ মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেললে ত্বক নরম তো হবেই। সঙ্গে বলিরেখাও রোখা যাবে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক

