ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ৪:২৮:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

ঘুমন্ত শিশুকে হত্যা করলো বাবা!

আপডেট: ০৯:৪২ এএম, ১১ জুলাই ২০১৫ শনিবার

full_373833213_1436600238স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, রাজশাহী : ছয় বছরের একমাত্র সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে এক বাবা। নিহত শিশুর নাম আদনান হোসেন। রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের চক দর্শনপাড়া গ্রামে শনিবার (১১ জুলাই) ভোররাতে এ লোমহর্ষক ঘটনা ঘটে। ঘটনার পর খবর পেয়ে রাজশাহীর পবা থানা পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে তার বাবা জসিম উদ্দিনকে আটক করে। রাজশাহীর পবা থানার উপপরিদর্শক (এসআই) মোনোয়ার হোসেন উইমেননিউজকে জানান, হত্যাকাণ্ডের পর জিজ্ঞাসাবাদে জসিম উদ্দিন পুলিশকে জানিয়েছে বিদেশ যাওয়ার জন্য কিছুদিন আগে তার স্ত্রীর বড় ভাইকে আড়াই লাখ টাকা দেন। কিন্তু শেষ পর্যন্ত নানা কারণে তার বিদেশ যাওয়া হয়নি। পরে জসিম উদ্দিন ওই টাকার জন্য স্ত্রী এবং তার ভাইকে চাপ দেন। কিন্তু টাকা দিতে দেরি হওয়ায় এক সপ্তাহ আগে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন। এ সময় তার ছেলে আদনান বাবার মায়া ছাড়তে না পেরে তার কাছেই থেকে যায়। কিন্তু শনিবার ভোরে হঠাৎ জসিম উদ্দিন এ হত্যাকাণ্ড ঘটান। রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, নিহত শিশুটির বাবা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এজন্য দুপুরে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য তাকে আদালতে পাঠানো হবে। ১১.০৭.২০১৫