ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ২:৩৭:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঘুমন্ত শ্রমিকের ওপর উল্টে পড়ল ট্রাক, নিহত ১৩

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় একটি কয়লাবাহী ট্রাক উল্টে ইটভাটার শ্রমিকদের থাকার ঘরের ওপর পড়ে ঘুমন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।  এ ঘটনায় আহত দু’জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে কাজী অ্যান্ড কোং নামের একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলায়। নিহতরা হলেন- মো. সেলিম (২৮), কনক চন্দ্র রায় (৩৫), মোরসালিন (১৮), রনজিত চন্দ্র রায় (৩০), বিকাশ চন্দ্র রায় (২৮), মৃনাল চন্দ্র রায় (২১), অমৃত চন্দ্র রায় (২০), দীপ চন্দ্র রায় (১৯), শঙ্কর চন্দ্র রায় (২২), মনোরঞ্জন চন্দ্র রায় (১৯),  বিপ্লব (১৯), অরুন চন্দ্র রায় (২৫) ও মাসুম (১৮)।  

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ইনজামামুল হক জানান, নারায়ণপুর গ্রামের একটি সড়কে কয়লাবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ইটভাটার শ্রমিকদের মেসের উপর উল্টে পড়ে। এতে ঘুমিয়ে থাকা শ্রমিকদের ১২ জন ঘটনাস্থলে মারা যান। আহত আরও তিনজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর থেকে চালক ও হেলপার পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

-জেডসি