ঘুমানোর চাকরি, বেতন মাসে ৩ লাখ!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২০ পিএম, ১৬ আগস্ট ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ধরুন আপনার ফোনে একটি নোটিফিকেশন পপ-আপ করল। ‘কর্মী চাই’-এর একটি বিজ্ঞাপন। আপনিও হয়তো কাজ খুঁজছেন, তাই লিঙ্কে ক্লিক করলেন। করার পর দেখলেন কাজটি আমার, আপনার, প্রায় সবার স্বপ্নের একটি চাকরি যা শুধু কল্পনাই করা যায়। কিন্তু কল্পনা থেকে বাস্তবে নেমে এসে সত্যি সত্যিই এক মার্কিন কোম্পানি কর্মী খুঁজছে এই স্বপ্নের কাজের জন্য। চাকরির জন্য উপযুক্ত হতে আপনাকে হতে হবে এককথায় কুম্ভকর্ণ যার পোশাকী নাম ‘প্রফেশনাল ন্যাপার’। অর্থাৎ ঘুমোনোর জন্য আপনি টাকা পাবেন। ভাবতে পারছেন না তো ? কিন্তু এইরকমই চাকরির আপডেট দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ম্যাট্রেস কোম্পানি। নিউইয়র্ক ভিত্তিক কোম্পানি ক্যাসপার ‘ক্যাসপার স্লিপারস’ নিয়োগ করছে। অন্যদিকে বাচ্চা থেকে বুড়ো কার না ক্যান্ডি খেতে ভালো লাগে ! সেই ক্যান্ডি খাওয়ার জন্য চাকরির আপডেট দিলো কানাডার এক কোম্পানি যাতে ৬ বছরের বাচ্চাও অ্যাপ্লাই করতে পারে আবার ৮০ বছরের বৃদ্ধও।
‘আমাদের শোরুমে, বিশ্বের কল্পনাতীত আবহে ঘুমান। যে সময়ে আপনি ঘুমাবেন না সেইসময় আপনার ঘুমানোর অভিজ্ঞতা সম্পর্কে টিকটক কন্টেন্ট তৈরী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করুন।’ – কাজের বিষয়ে ক্যাসপার কোম্পানি এটাই জানিয়েছে। কোম্পানির দাবি তাদের কর্মী যেন ঘুম এবং ঘুমের অভিজ্ঞতা সম্পর্কে দক্ষতার সঙ্গে মানুষের সাথে কথা বলতে পারে। অর্থাৎ আপনার মধ্যে থাকতে হবে অসাধারণ ঘুমানোর ক্ষমতা, যত খুশি ঘুমোনোর ইচ্ছা এবং যেকোনো পরিস্থিতির মধ্যে ঘুমানোর ক্ষমতা এবং মানুষের সামনে তা তুলে ধরার ক্ষমতা, ব্যাস তাহলেই এই চাকরি আপনার পাকা। এই কাজ যাতে ভালো করে করা যায় তাই কোম্পানি তাদের ‘ক্যাসপার স্লিপার’-কে অনেক সুযোগ সুবিধার ব্যবস্থাও করে দিয়েছে। তারা কোম্পানির ভিতরে পায়জামা পরতে পারবে, কোম্পনির পণ্য বিনামূল্যে ভোগ ব্যবহার পারবে এবং কাজের শিফটের জন্য পার্ট টাইমের অপশনও খোলা থাকবে। কোম্পানির ঘোষণা অনুযায়ী এই চাকরির আবেদন ১১ অগস্ট পর্যন্ত খোলা থাকবে।
ভাবছেন শুধু ঘুমিয়ে কি আর ভালো রোজগার করা যাবে? একটু গবেষণা করলেই উত্তর পেয়ে যাবেন আপনিও। আমেরিকায় একজন পেশাদার ‘কুম্ভকর্ণ’ মাসে হেসেখেলে ৩ লক্ষ টাকা পকেটে ধোকাতে পারে! অন্যদিকে পূর্বের কোনো অভিজ্ঞতা ছাড়া, শুধুমাত্র মিষ্টির প্রতি ভালোবাসা থেকেই কোনো বয়সসীমা ছাড়াই কর্মী খুঁজছে কানাডার ক্যান্ডি ফানহাউস। কোম্পানি এই পদের নাম দিয়েছে ‘চিফ ক্যান্ডি অফিসার’। নির্বাচিত ‘ক্যান্ডি অফিসার’-কে প্রতি মাসে সাড়ে তিন হাজার পণ্য চেখে দেখতে হবে। এই পদে আবেদন করার সময় ৩১ অগাস্ট পর্যন্ত খোলা আছে। তাহলে আর ভাবছেন কী? যোগাযোগ করেই ফেলুন কানাডা কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের এই কোম্পানি দুটিতে। সুত্র : জি২৪ ঘণ্টা।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার


