ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ১৭:০০:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

ঘোড়া জবাই ও মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৭ এএম, ১৯ মার্চ ২০২৫ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুরে কেজি দরে ঘোড়ার মাংস বিক্রি খবর প্রকাশের পর অবশেষে মোবাইল কোর্ট পরিচালনা করে ঘোড়া জবাই ও মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। 

মঙ্গলবার (১৮ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নারগিস খানম। 

সম্প্রতি গাজীপুরে ঘোড়া জবাই করে মাংস বিক্রিকে কেন্দ্র করে নগরজুড়ে ব্যাপক কৌতূহল ও আলোচনা-সমালোচনা চলছিল। ঘোড়ার মাংস খাওয়া হালাল না হারাম তা নিয়ে চলছে পক্ষে বিপক্ষে নানা আলোচনা। কিছু অসাধু লোক ঘোড়ার মাংস কমদামে কিনে তা গরুর মাংসের সঙ্গে মিশিয়ে বেশি দামে বিক্রি করছে বলেও অভিযোগ উঠে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুতে গাজীপুরে বাণিজ্যিকভাবে ঘোড়ার মাংস বিক্রি শুরু হয়। প্রথমদিকে কেবল একটি ঘোড়া জবাই করা হলেও এরপর প্রতি সপ্তাহে ৬-৭টি ঘোড়া জবাই করা হয়। এতে ঘোড়া বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কায় নড়েচড়ে উঠে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।