ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৬:৪৬:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

চকবাজারে অগ্নিকাণ্ড: তদন্ত প্রতিবেদন দাখিল ৮ মে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৪ পিএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ৮ মে নতুন দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার ঢাকা মহানগরের অতিরিক্ত হাকিম কায়সারুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন ধার্য থাকলেও মামলা তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত আই নতুন দিন ধার্য করেন।  

প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও অনেকে। ওই ঘটনায় চকবাজার মডেল থানায় ওয়াহেদ ম্যানশনের মালিকের ছেলেদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন আসিফ নামে স্থানীয় এক বাসিন্দা।  

-জেডসি