ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৫:৩৯:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি

চকবাজারে সেপটিক ট্যাংকে মিললো শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর চকবাজার থানার কাজী রিয়াজ উদ্দিন রোডে নিখোঁজের একদিন পর বাসার নীচ তলার সেপটিক ট্যাংক থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মৃত শিশুটির নাম আরিয়ান (৬)।

শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় চকবাজার থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, শুক্রবার গলির মধ্যে বাচ্চারা চোর পুলিশ খেলছিল। বাসার ওই পানির সেপটিক ট্যাংকে একটি বোড দেওয়া ছিল। অসাবধানতাবশত ওই শিশু সেপটিক ট্যাংকে পড়ে যায়।

তিনি আরও বলেন, পরে অনেক খোঁজাখুঁজি করে শিশুটিকে পাওয়া যায়নি। শবিবার সন্ধ্যায় দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে আমরা তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠাই।

তিনি আরও বলেন, নিহত শিশুর মা ইয়াসমিন আক্তার এ ব্যাপারে থানায় একটি জিডিও করেছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।