ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ১৩:১২:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩১ পিএম, ২০ জানুয়ারি ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর চকবাজারের একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

শনিবার (২০ জানুয়ারি) সোলায়মান টাওয়ারে নিচতলায় দুইটি দোকানে লাগা এ আগুন এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সকাল ৯টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর পরেই লালবাগ, পলাশী ব্যারাক ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আগুনের সংবাদ পাওয়ার পর আমাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভবনটির নিচতলায় দুটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানান তিনি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনের হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেন আনোয়ারুল ইসলাম।