চট্টগ্রাম আরবান নেটওয়ার্কের আনুষ্ঠানিক যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৯ পিএম, ২৯ আগস্ট ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো চট্টগ্রামের ২০টির অধিক স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা, জাতিসংঘের সংস্থা সমন্বয়ে গঠিত চট্টগ্রাম আরবান নেটওয়ার্ক।
রোববার নগরীর প্রেসক্লাবের এস রহমান মিলনায়তনে এক অবহিতকরণ সভার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে নেটওয়ার্কের উদ্বোধন করা হয়।
নিরাপদ, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক চট্টগ্রাম নগর গড়ে তুলতে সরকারি, বেসরকারি এবং সমাজের অন্যান্য ক্ষেত্র থেকে সকল অংশীজনদের সম্পৃক্ত করাই এই নেটওয়ার্কের লক্ষ্য বলে ঘোষণা করা হয় অনুষ্ঠানে।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম আরবান নেটওয়ার্কের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহ-সভাপতি সুভাষ চন্দ্র বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য ড. ইফতেখার হোসাইন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের অধ্যাপক প্রফেসর এ বি এম আবু নোমান, নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ড. বাসনা মহুরী, প্রথম আলো পত্রিকার বার্তা সম্পাদক ওমর কায়সার, আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ আনোয়ারা আলম।
নেটওয়ার্কের উপদেষ্টা কমিটির সদস্য উৎপল বড়ুয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নগর পরিকল্পনাবিদ ওমর আবদুল্লাহ, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সহকারি অধ্যাপক শাহজালাল মিশুক, নদী ও খাল রক্ষা ফোরামের আহ্বায়ক অলিওর রাহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এই নেটওয়ার্কের উদ্দেশ্য অর্জনে সর্বপ্রথম নিজেদের সক্ষমতা, দুর্বলতা, সুযোগ এবং ঝুঁকিগুলো চিহ্নিত করা হবে এবং বিভিন্ন অ্যাডভোকেসি, গবেষণা ও আলোচনার মাধ্যমে নগরীর সমস্যা সমাধানে সকলে একসাথে উদ্যোগ গ্রহণ করা হবে।
বক্তারা আরও বলেন, চট্টগ্রামে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা সরকারের সহযোগী সংস্থা হিসেবে বিভিন্ন প্রকল্প ও উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। এই নেটওয়ার্কের মাধ্যমে সকলে যৌথভাবে কর্মসূচি হাতে নেয়া হবে। এই নেটওয়ার্কের মাধ্যমে চট্টগ্রামের নগর মহাপরিকল্পনায় (সিটি মাস্টার প্ল্যানে) সর্বস্তরের মানুষের ভূমিকা ও মতামত প্রদান নিশ্চিত করা হবে বলেও জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে চট্টগ্রাম আরবান নেটওয়ার্কের সহ-আহবায়ক মোস্তফা কামাল যাত্রা শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরবর্তিতে নেটওয়ার্কের লক্ষ্য, উদ্দেশ্য, গঠন প্রণালী, কর্ম পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে তথ্যচিত্র উপস্থাপন করেন নেটওয়ার্কের আহ্বায়ক নাছিম বানু।
চট্টগ্রাম আরবান নেটওয়ার্কের সহ-সচিব লিটোন চৌধুরী এই নেটওয়ার্ককে আরও শক্তিশালী করে সকলে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬


