ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ১৩:০৭:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রী ‘আত্মহত্যা’

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৩ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রী ‘আত্মহত্যা’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রী ‘আত্মহত্যা’

নিজ বাসায় গলায় ওড়না পেঁচিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রী ‘আত্মহত্যা’ করেছেন। চট্টগ্রাম মহানগরীর দেওয়ানবাজার এলাকায় গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত নীলম ধর অর্পা (২৩) বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। তিনি গত বছর মাস্টার্স পাশ করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল হক ভূঁইয়া বলেন, ‘রাত ১১টার দিকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক নারীকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন। পরিবারের লোকজন আমাদের বলেছেন নীলম ধর অর্পা নামের এ নারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

তিনি জানান, ওই ছাত্রীর বাসা নগরীর বাকলিয়া থানার দেওয়ানবাজারের জালাল কলোনিতে। তার গলায় দাগ রয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি আত্মহত্যা না অন্য কোনো ঘটনা।

তবে কি কারণে আত্মহত্যা করেছেন তা বলতে পারেননি ওই নারীর ভাই।