ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ৫:১৮:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান

চট্টগ্রামে একই পরিবারের ৬ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৩ পিএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চট্টগ্রামে একই পরিবারের ছয়জনসহ মোট সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল রোববার রাতে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জানিয়েছেন, সাতকানিয়ায় একই পরিবারের ছয়জনসহ মোট সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন পুলিশের কনস্টেবল।

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজে (বিআইটিআইডি) মোট ১০১টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে এই ১০ জনের নমুনায় করোনা পজিটিভ এসেছে।

চট্টগ্রামের সাতজন ছাড়া লক্ষ্মীপুর জেলায় তিনজনের মধ্যে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন জানিয়েছেন পরীক্ষায় চট্টগ্রাম নগরীর দামপাড়ার একজন বাসিন্দা শনাক্ত হয়েছেন। ওই ব্যক্তির বয়স ৪৯ বছর। তিনি পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী জানান, সাতকানিয়া উপজেলায় আক্রান্তদের বাড়ি মাদার্শা ইউনিয়নের রূপনগর গ্রামে। তারা একই পরিবারের সদস্য।

-জেডসি