ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৩:২০:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি

চট্টগ্রামে একদিনে ৬৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩০ পিএম, ২১ জুলাই ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

চট্রগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৯৬ শতাংশ। 

বৃহস্পতিবার (২১ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী বলেন, ১৩টি ল্যাবে ৩৮৯টি নমুনা পরীক্ষায় ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৬ জন নগরের বাসিন্দা। বাকিদের মধ্যে আনোয়ারায় ২ জন, চন্দনাইশের ১ জন, পটিয়ায় ১ জন, বোয়ালখালীতে ১ জন, কর্ণফুলীতে ১ জন, রাউজানে ৪ জন, ফটিকছড়িতে ১ জন, হাটহাজারীর ৮ জন ও মিরসরাইয়ে ১ জন রয়েছেন।

বুধবার (২০ জুলাই) চট্টগ্রামে ৩৮ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। এছাড়া করোনা আক্রান্ত হয়ে একজন মারাও গিয়েছিলেন। 

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ২৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৩ হাজার ৪৮৯ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৬ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।