চট্টগ্রামে করোনা ভাইরাসের সংক্রমণ আরো কমেছে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩৯ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
প্রতীকী ছবি
চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ আরো কমেছে। এ সময়ে ১৫ জন নতুন বাহক শনাক্ত হন। সংক্রমণ হারও কমে ৯ দশমিক ৬১ শতাংশ হয়েছে। আগের দিন ১৩১ নমুনা পরীক্ষায় কোভিডে আক্রান্ত চিহ্নিত হন ২০ জন। সংক্রমণ হার ছিল ১৫ দশমিক ২৬ শতাংশ।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের আজকের প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, নগরীর নয় ল্যাবরেটরি ও এন্টিজেন টেস্টে ১৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ১৫ জনের মধ্যে শহরের বাসিন্দা ১২ জন ও উপজেলার ৩ জন। উপজেলার ৩ জনের মধ্যে রাউজান, হাটহাজারী ও সীতাকুন্ডে একজন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৯ হাজার ২৬১ জনে। এর মধ্যে শহরের বাসিন্দা ৯৪ হাজার ২৪৭ জন এবং গ্রামের ৩৫ হাজার ১৪ জন। করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শহরের ৫ জনের সংক্রমণ ধরা পড়ে। বেসরকারি পরীক্ষাগার ইম্পেরিয়াল হাসপাতালে ৪৩ নমুনা পরীক্ষা করা হলে শহরের ৩ জন আক্রান্ত পাওয়া যায়। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১৩ নমুনায় গ্রামের একজনের পজিটিভ রেজাল্ট আসে। এপিক হেলথ কেয়ারে ১৩ জনের নমুনার মধ্যে শহরের ২ জনের দেহে ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৬ জনে শহরের ২ জন ভাইরাসবাহক শনাক্ত হন। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ৮ জনের এন্টিজেন টেস্টে গ্রামের ২ জন আক্রান্ত বলে জানানো হয়। এছাড়া, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ৫, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ১১, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৪, মেট্রোপলিটন হাসপাতালে ১৮ ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পাঁচ ল্যাবরেটরিতে পরীক্ষিত ৪৭ নমুনার একটিতেও ভাইরাস শনাক্ত হয়নি।
এদিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ও ল্যাব এইডে কোনো নমুনা পরীক্ষা হয়নি।
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে বিআইটিআইডি’তে ১৯ দশমিক ২৩ শতাংশ, ইম্পেরিয়াল হাসপাতালে ৬ দশমিক ৯৭, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৭ দশমিক ৬৯, এপিক হেলথ কেয়ার ১৫ দশমিক ৩৮, এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৩৩ দশমিক ৩৩ শতাংশ এবং আরটিআরএল, শেভরন, মেডিকেল সেন্টার হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতাল ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ০ শতাংশ সংক্রমণ হার নির্ণিত হয়। এন্টিজেন টেস্টে এ হার ছিল ২৫ শতাংশ।
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার



