চট্টগ্রামে করোনায় এক চিকিৎসক ও দুই নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার
চট্টগ্রামে করোনায় এক চিকিৎসক ও দুই নারীর মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মুহিদ হাসান। এছাড়া চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সেলিনা আফরোজ ও হাফসা বেগম নামে দুইজন নারীর।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব জানান, হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন দুই নারী করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নগরীর পাচঁলাইশ এলাকার হাফসা বেগম (৫০)। তিনি গত ২ জুন জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মুহিদ হাসান।
তিনি এক সপ্তাহ আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেবিনে চিকিৎসা নিচ্ছিলেন। তার অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে তিনি মারা যান।
এর আগে গত ৩ জুন মেরিন সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এহসানুল করিম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনিসহ চট্টগ্রামে করোনাযোদ্ধা দুই চিকিৎসকের মৃত্যু ঘটলো।
এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮৬ জন মারা গেলেন। এবং মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫৩৭ জন।
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল


