চট্টগ্রামে করোনায় নতুন ৫ জন সংক্রমিত
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২৭ আগস্ট ২০২২ শনিবার
প্রতীকী ছবি
চট্টগ্রামে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন ৫ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। সংক্রমণ হার ৩ দশমিক ৩৫ শতাংশ। শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি।
করোনা সংক্রান্ত চট্টগ্রামের হালনাগাদ পরিস্থিতি নিয়ে সিভিল সার্জন কার্যালয় থেকে আজ প্রেরিত রিপোর্টে এ সব তথ্য জানা যায়।
রিপোর্টে দেখা যায়, নগরীর আট ল্যাবে গতকাল ১৪৯ জনের নমুনায় নতুন ৫ জন পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে শহরের ৩ ও হাটহাজারী উপজেলার ২ জন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ২৮ হাজার ৭২৪ জন। সংক্রমিতদের মধ্যে শহরের ৯৩ হাজার ৮৩৩ ও গ্রামের ৩৪ হাজার ৮৯১ জন। করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জনই রয়েছে। এতে শহরের ৭৩৭ ও গ্রামের ৬৩০ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষিত ২৪ নমুনার মধ্যে হাটহাজারী উপজেলার ২টিতে জীবাণু থাকার প্রমাণ মিলেছে। বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২১ জনের নমুনার মধ্যে শহরের একজন ভাইরাসবাহক শনাক্ত হন। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১০ নমুনার একটিতে করোনার জীবাণু মিলে। এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ২৭ জনের নমুনা পরীক্ষায় শহরের একজন পজিটিভ পাওয়া যায়।
এছাড়া, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ২১, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ৫, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ৩২ ও এপিক হেলথ কেয়ার হাসপাতাল ল্যাবে ৯টি নমুনা পরীক্ষা করা হলে একটিতেও জীবাণুর উপস্থিতি ধরা পড়েনি।
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, সিভাসু’তে ৮ দশমিক ৩৩ শতাংশ, ইম্পেরিয়াল হাসপাতালে ৪ দশমিক ৭৬, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১০, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৩ দশমিক ৭০ শতাংশ এবং চমেকহা, আরটিআরএল, শেভরন, এপিক হেলথ কেয়ারে ০ শতাংশ।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








